মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায় - ঘরোয়া সমাধান

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান জানতে হলে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করলেই হবে না, কিছু ছোট ছোট অভ্যাসও বদলাতে হবে। ভেজা চুল বেঁধে রাখা, অন্যের চিরনি ব্যবহার করা বা মাথার ত্বক ঠিকমতো পরিষ্কার না রাখার মতো ভুলে ফাঙ্গাল ইনফেকশন সহজে কমতে চায় না।

মাথার-ত্বকে-ফাঙ্গাল-ইনফেকশন-দূর-করার-উপায় - ঘরোয়া-সমাধান

এই ভুলেই বাড়ছে ফাঙ্গাল ইনফেকশন। তাই আজ থেকেই মাথার ত্বক পরিষ্কার ও শুকানো রাখুন, নিজের ব্যবহার্য জিনিস আলাদা ব্যবহার করুন এবং নিরাপদ ঘরোয়া যত্ন নিন। সমস্যা যদি কমার বদলে বাড়তে থাকে, তাহলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পেজসূচিপত্রঃ মাথার ত্বকের ফাঙ্গাল ইনফেকশন দূর করার সম্পূর্ণ গাইড

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান হলো মাথার ত্বক পরিষ্কার, শুষ্ক ও স্বাস্থ্যকর রাখার মাধ্যমে ধীরে ধীরে সংক্রমণ কমানোর একটি কার্যকর পদ্ধতি। ফাঙ্গাল ইনফেকশন হলে মাথায় চুলকানি, লালচে ভাব, খুশকির মতো সাদা আস্তরণ এবং কখনো চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তাই শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করা জরুরী। প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে মাথা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে রাখবেন না। অন্যের চিরুনি, তোয়ালে বা বালিশ ব্যবহার এড়িয়ে চলুন। পাশাপাশি পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি পান করুন।

ঘরোয়া যত্নের অংশ হিসেবে সপ্তাহে কয়েকবার নিম পাতা সিদ্ধ পানি দিয়ে মাথা ধোঁয়া, বিশুদ্ধ এলোভেরা জেল ব্যবহার করা বা পাতলা করে মিশিয়ে টি ট্রি একটি অয়েল ব্যবহার করা অনেকের ক্ষেত্রে আরাম দিতে পারে। তবে যেকোনো উপাদান ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া উচিত। মাথার ত্বকে অতিরিক্ত ঘাম জমতে দেবেন না এবং সব সময় পরিষ্কার রাখুন। সংক্রমণ যদি অতিরিক্ত বাড়তে থাকে, ব্যথা হয় বা চুল বেশি ঝরতে শুরু হয় তাহলে শুধু ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নারিকেল তেল ব্যবহারের সঠিক ঘরোয়া নিয়ম

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান হিসেবে নারকেলের তেল অনেকেই ব্যবহার করেন, কারণ এটি মাথার ত্বকে আদ্র রাখতে সাহায্য করে। তবে নারিকেলের তেল একা ফাঙ্গাল ইনফেকশন সারিয়ে দেয় এমন প্রমাণ নেই। তাই এটি ব্যবহার করলে অবশ্যই পরিষ্কার মাথার ত্বকে অল্প পরিমাণে লাগাতে হবে। তেল লাগিয়ে দীর্ঘ সময় রেখে না দিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তেল ব্যবহার করলে মাথার ত্বক আরো তৈলাক্ত হয়ে অস্বস্তি বাড়তে পারে। তাই পরিমিত ব্যবহারই ভালো।

নারিকেলের তেল ব্যবহারের আগে মাথার ত্বকে কোনো ক্ষত, ফোস্কা বা তীব্র জ্বালা লালচে ভাব আছে কিনা, তা দেখে নিন। থাকলে তেল ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। অন্যের ব্যবহারিত চিরুনি বা তোয়ালে ব্যবহার করবেন না। তেল লাগানোর পর পরিষ্কার বালিশের কভার ব্যবহার করুন। নিয়মিত মাথা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলুন। যদি চুলকানি বা জ্বালাপোড়া বেড়ে যায় তাহলে তেল ব্যবহার বন্ধ করুন। ঘরোয়া যত্নের পাশাপাশি প্রয়োজনে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

নিমপাতা দিয়ে মাথার ত্বকের যত্ন

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান হিসেবে নিমপাতা একটি জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। অনেকেই মাথার ত্বক পরিষ্কার রাখতে নিম পাতা সিদ্ধ পানি ব্যবহার করেন। এর জন্য এক মুঠো পরিষ্কার নিমপাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে মাথা ধুয়ে নেয়া যায়। এতে মাথার ত্বক সতেজ অনুভূত হতে পারে এবং পরিষ্কার রাখতেও সাহায্য করে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়। তাই শুধু নিম পাতার উপর নির্ভর না করে নিয়মিত পরিছন্নতাও বজায় রাখতে হবে।

নিমপাতা ব্যবহারের পর মাথার ত্বক ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা অবস্থায় চুল বেঁধে রাখবেন না। সপ্তাহে দুই থেকে তিনবার এই পরিচর্যা করা যেতে পারে। তবে প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন নেই। যদি নিম পাতা ব্যবহারে অ্যালার্জি, অতিরিক্ত চুলকানি বা জ্বালাপোড়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। সংক্রমণ দীর্ঘদিন থাকলে বা বাড়তে থাকলে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিক যত্নই মাথার ত্বক সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো পড়ুনঃ মাথার ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারের সঠিক নিয়ম জানুন

অ্যালোভেরা জেল ব্যবহারের কার্যকর উপায়

অ্যালোভেরা জেলকে অনেকে মাথার কার্যকর উপায় হিসেবে ব্যবহার করেন। এটি মাথার ত্বককে শীতল অনুভূত দিতে পারে এবং শুষ্কতা বা অস্বস্তির কিছুটা কমাতে সাহায্য করতে পারে। ব্যবহার করার আগে মাথা পরিষ্কার করে নি।ন এরপর পরিষ্কার আঙুলের সাহায্যে অল্প পরিমাণ এলোভেরা জেল আক্রান্ত স্থানে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে রেখে ধুয়ে ফেলুন। রাসায়নিক মিশ্রিত জেলের পরিবর্তে বিশুদ্ধ অ্যালোভেরা ব্যবহার করাই ভালো। ব্যবহার শেষে মাথার ত্বক ভালোভাবে শুকিয়ে নিন এবং ভেজা অবস্থায় চুল বেঁধে রাখবেন না।

মাথার-ত্বকে-ফাঙ্গাল-ইনফেকশন-দূর-করার-উপায় - ঘরোয়া-সমাধান

অ্যালোভেরা ব্যবহারের আগে হাতে বা কানের পিছনে সামান্য লাগিয়ে অ্যালার্জি আছে কিনা পরীক্ষা করে নিন। যদি চুলকানি, জ্বালাপোড়া বা লালচে ভাব বেড়ে যায় তাহলে ব্যবহার বন্ধ করুন। পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন এবং অন্যের ব্যবহৃত চিরুনি ব্যবহার করবেন না। নিয়মিত মাথা পরিষ্কার রাখলে ঘরোয়া যত্নের ফল আরও ভালো হতে পারে। তবে সমস্যা দীর্ঘদিন থাকলে বা বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপেল সিডার ভিনেগার ব্যবহারের নিয়ম

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান হিসেবে আপেল সিডার ভিনেগার ব্যবহার করার কথা অনেকেই বলেন। তবে এটি কখনোই সরাসরি মাথার ত্বকে লাগানো উচিত নয়। পরিষ্কার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে পাতলা করে ব্যবহার করতে হবে। এরপর কয়েক মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত সময় রেখে দিলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তাই পরিমিত ব্যবহার এবং সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ।

আপেল সিডার ভিনেগার ব্যবহারের সময় মাথার ত্বকে কাটা বা ক্ষত থাকলে এটি ব্যবহার করবেন না। সপ্তাহে এক বা দুইবারের বেশি ব্যবহার না করাই ভালো। ব্যবহার করার পর যদি অস্বস্তি, অতিরিক্ত শুষ্কতা বা জ্বালাপোড়া দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। মাথার ত্বক পরিষ্কার ও শুকানো রাখার অভ্যাস বজায় রাখুন। ঘরোয়া যত্নের পাশাপাশি প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে দ্রুত ও নিরাপদ সমাধান পাওয়া যায়।

টি ট্রি ওয়েল ব্যবহারের গুরুত্বপূর্ণ সতর্কতা

টি ট্রি অয়েল অনেকের কাছে একটি পরিচিত প্রাকৃতিক উপাদান। তবে এটি কখনোই সরাসরি মাথার ত্বকে লাগানো উচিত নয়। ব্যবহার করার আগে নারকেল তেল বা অন্য কোনো ক্যারিয়ার ওয়েলের সঙ্গে মিশিয়ে পাতলা করতে হবে। এরপর অল্প পরিমাণ আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। প্রথমবার ব্যবহার করার আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। এতে এলার্জি বা অতিরিক্ত সংবেদনশীলতা আছে কিনা বুঝা যায়।

টি ট্রি অয়েল ব্যবহারের পর যদি তীব্র চুলকানি জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। শিশুদের ক্ষেত্রে বা গর্ভাবস্থায় ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে মাথার ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন। অন্যের চিরুনি, তোয়ালে বা টুপি ব্যবহার করবেন না। ঘরোয়া যত্ন উপকারে আসতে পারে তবে, সংক্রমণ দীর্ঘদিন থাকলে বা বাড়তে থাকলে চিকিৎসা নেওয়াই নিরাপদ।

আরো পড়ুনঃ স্ক্যাল্পের যত্নে অ্যালোভেরা জেল কিভাবে ব্যবহার করবেন

দই দিয়ে মাথার ত্বকের পরিচর্যা

মাথার ত্বকের পরিচর্যার ঘরোয়া সমাধান হিসেবে অনেকেই টক দই ব্যবহার করেন। দই মাথার ত্বক কিছুটা শীতল অনুভূত দিতে পারে এবং শুষ্কতা কমাতে সহায়তা করতে পারে। পরিষ্কার মাথার ত্বকে অল্প পরিমাণ টক দই লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। ব্যবহারের পর চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা মাথা দীর্ঘ সময় রেখে দিলে  উল্টো অস্বস্তি বাড়তে পারে। 

দই ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি টাটকা ও পরিষ্কার। মাথার ত্বকে যদি ক্ষত বা সংক্রমণ খুব বেশি থাকে, তাহলে দই ব্যবহার না করাই ভালো। ব্যবহার করার পর কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। নিয়মিত মাথা পরিষ্কার রাখা, পরিষ্কার বালিশের কভার ব্যবহার করা এবং ব্যক্তিগত জিনিস আলাদা রাখা ফাংগাল সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। যদি সমস্যা কয়েক সপ্তাহেও না কমে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

রসুনের প্রাকৃতিক ব্যবহার ও সতর্কতা

রসুন একটি প্রাকৃতিক উপাদান যা মাথার ত্বকে ব্যবহারের জন্য ভালো ফল দেয়। ২-৩ কোয়া বা তাজা রসুন বেটে রস বের করে ১-২ চামচ নারকেলের তেল বা অলিভ অয়েলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মাথার ত্বকে আক্রান্ত স্থানে আলতোভাবে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। নির্ধারিত সময় শেষে শ্যাম্পু ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার ব্যবহার করা যেতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়।

রসুন কখনোই সরাসরি মাথার ত্বকে লাগাবেন না, কারণ এতে ত্বক জ্বালাপোড়া, লালচেভাব এমনকি পোড়ার মতো ক্ষত হতে পারে। তাই সব সময় তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এবং প্রথমে ত্বকের ছোট একটি অংশের পরীক্ষা করে নিন। ব্যবহার করার পর যদি তীব্র জ্বালা, চুলকানি, ফুসকুড়ি বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন এবং ব্যবহার বন্ধ করুন। মাথার ত্বকে কাটা বা ক্ষত থাকলে এটি ব্যবহার করবেন না। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং নিজের চিরুনি, তোয়ালে ও বালিশের কভার আলাদা ব্যবহার করুন এবং নিয়মিত পরিষ্কার করুন।

মাথার ত্বক পরিষ্কার ও শুকানো রাখুন

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান অনুসরণ করতে চাইলে মাথার ত্বক পরিষ্কার ও শুকানা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি। ফাঙ্গাস সাধারণত আদ্র পরিবেশে দ্রুত বাড়তে পারে। তাই নিয়মিত হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে রাখবেন না। বাইরে থেকে ঘামে ভিজে এলে যত দ্রুত সম্ভব মাথা পরিষ্কার করুন। টুপি বা হেলমেট ব্যবহার করলে সেগুলো নিয়মিত পরিষ্কার করুন।

মাথার-ত্বকে-ফাঙ্গাল-ইনফেকশন-দূর-করার-উপায় - ঘরোয়া-সমাধান

পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের ব্যবহারের চিরুনি, তোয়ালে ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ব্যবহার করুন। অন্যের ব্যক্তিগত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। মাথার ত্বকে অতিরিক্ত তেল, ময়লা বা ঘাম জমতে দেবেন না। এসব ছোট ছোট অভ্যাস ফাঙ্গাল সংক্রমণ কমাতে সহায়ক হতে পারে। তবে সমস্যা যদি দীর্ঘদিন স্থায়ী হয় বা চুল পড়া বেড়ে যায় তাহলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

আরো পড়ুনঃ চুল ও মাথার ত্বকে অ্যালোভেরা জেলের উপকারিতা ও ব্যবহারের নিয়ম

ফাঙ্গাস বাড়ায় এমন অভ্যাস এড়িয়ে চলুন

ঘরোয়া সমাধান অনুসরণ করার পাশাপাশি এমন কিছু দৈনন্দিন অভ্যাস ত্যাগ করাও জরুরী, যেগুলো ফাঙ্গাস সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। অনেকেই ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে রাখেন, ঘামে ভেজা মাথা পরিষ্কার করেন না বা অন্যের চিরুনি, তোয়ালে ও টুপি ব্যবহার করেন। এসব অভ্যাস ভাঙ্গাস ছড়ানোর ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া দিনের পর দিন একই বালিশের কভার ব্যবহার করা, মাথার ত্বক অপরিষ্কার রাখা এবং অতিরিক্ত তেল বা স্টাইলিং পণ্য ব্যবহার করাও সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন, মাথা ভালোভাবে শুকিয়ে নিন এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিস সবসময় পরিষ্কার রাখুন।

ফাঙ্গাল ইনফেকশন থাকলে মাথার ত্বক বারবার চুলকানো থেকেও বিরত থাকতে হবে। অতিরিক্ত চুলকানোর কারণে ত্বকে ক্ষত তৈরি হতে পারে, যা সংক্রমণ আরো জটিল করে তুলতে পারে। দীর্ঘ সময় টাইট ক্যাপ বা হেলমেট পরে থাকলে মাঝেমধ্যে খুলে বাতাস লাগান। পর্যাপ্ত পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান, যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। একই সঙ্গে ব্যবহৃত তোয়ালে, চাদর ও বালিশের কভার নিয়মিত গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকানো ভালো। যদি এসব নিয়ম মেনেও সমস্যা কমে না বা সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে তাহলে ঘরোয়া উপায়ের পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খাদ্যভ্যাসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়

ঘরোয়া সমাধান শুধু বাহ্যিক পরিচর্যার উপর নির্ভর করে না, সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। প্রতিদিন খাবারের তাজা শাকসবজি, মৌসুমী ফল, ডিম, ডাল এবং বাদাম রাখার চেষ্টা করুন। এসব খাবারে থাকা ভিটামিন, মিনারেল ও প্রোটিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, অতিরিক্ত তেলযুক্ত ও জাঙ্ক ফুড কম খাওয়ার চেষ্টা করুন। কারণ সুষম খাদ্য সুস্থতার জন্য বেশি উপকারী।

খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও জরুরী। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং হালকা ব্যায়াম করার অভ্যাস শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। ধুমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকাও ভালো। খাবারের মাধ্যমে সরাসরি ফাঙ্গাল ইনফেকশন সেরে যায় না, তবে ভালো পুষ্টি শরীরকে দ্রুত সুস্থ হতে সহায়তা করতে পারে। তাই বাহ্যিক পরিচর্যার পাশাপাশি ভিতর থেকেও শরীরকে শক্তিশালী রাখা দরকার। যদি দীর্ঘদিন সংক্রমণ থেকে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয় সবচেয়ে ভালো।

ঘরোয়া যত্নে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান অনুসরণ করার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করেন, যার কারণে সমস্যা কমার বদলে আরো বেড়ে যেতে পারে। যেমন কাঁচা রসুন, লেবুর রস বা ঘন আপেল সিডার ভিনেগার সরাসরি মাথার ত্বকে লাগানো ঠিক নয়। অতিরিক্ত পরিমাণে যে কোনো ঘরোয়া উপাদান ব্যবহার করাও ক্ষতিকর হতে পারে। অনেকেই একটি উপাদান ব্যবহার করে সঙ্গে সঙ্গে ফল না পেয়ে এর সঙ্গে অনেক উপাদান ব্যবহার শুরু করেন, যা ত্বকের অ্যালার্জি বা জ্বালাপোড়ার কারণ হতে পারে।

ঘরোয়া পরিচর্যার পাশাপাশি পরিছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। ব্যবহৃত তোয়ালে, চিরুনি ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার করুন। ভেজা চুল বেঁধে রাখবেন না এবং মাথার ত্বকে অতিরিক্ত নখ দিয়ে চুলকাবেন না। কোনো ঘরোয়া উপাদান ব্যবহার করার পর যদি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। মনে রাখবেন, ঘরোয়া যত্ন সহায়ক হতে পারে, কিন্তু এটি সব ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সম্পূর্ণ চিকিৎসা নয়। সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শেষকথাঃ ফাঙ্গাল ইনফেকশন পুনরায় হওয়া প্রতিরোধের উপায়

মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দূর করার উপায়-ঘরোয়া সমাধান অনুসরণ করার পরও ভবিষ্যতে যাতে সংক্রমণ আবার না হয় সেদিকে নজর দিতে হবে। প্রতিদিন মাথার ত্বক পরিষ্কার রাখা, চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিস আলাদা ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। অন্যের চিরুনি, তোয়ালে, বালিশ বা টুপি ব্যবহার করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত ঘাম হলে যত দ্রুত সম্ভব মাথা পরিষ্কার করুন। নিয়মিত বালিশের কভার, তোয়ালে ও চিরুনি পরিষ্কার রাখলে সংক্রমণ ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমে যায়।

এছাড়া সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, ভালো ঘুম এবং মানসিক চাপ কমিয়ে রাখাও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত ইনফেকশন বেড়ে গেলে ঘরোয়া যত্নের পাশাপাশি চিকিৎসার নেওয়া জরুরি। মাথার ত্বকে নতুন করে চুলকানি, লালচে ভাব বা খুশকির মতো সমস্যা দেখা দিলে শুরুতে যত্ন নিন। প্রয়োজনে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে মাথার ত্বক দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাহার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mst.Mahbunnahar
Mst.Mahbunnahar
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও নাহার আইটি এর এডমিন। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।
Facebook | Website