ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ - EMI হিসাব
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব অনুযায়ী আপনি খুব সহজেই যেকোনো ব্যাংক লোনের মাসিক কিস্তি (EMI) হিসাব করতে পারেন। লোনের পরিমাণ, সুদের হার এবং মেয়াদের ভিত্তিতে কিস্তি কত হবে তা দ্রুত জানা যায়।
মাসিক কিস্তি এক ক্লিকে জানুন এই সুবিধার মাধ্যমে পার্সোনাল লোন, হোম লোন, ব্যবসায়িক লোনসহ বিভিন্ন ধরনের ঋণের EMI আগে থেকেই বুঝে নেওয়া যায়। এতে সঠিক আর্থিক পরিকল্পনা করা সহজ হয় এবং ভবিষ্যতে কিস্তির চাপ এড়ানো সম্ভব হয়।
পেজসূচিপত্রঃ EMI হিসাব বাংলাদেশ সম্পূর্ণ গাইডটি দেখুন
- ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ
- ব্যাংক লোনের সুদের হার বাংলাদেশ
- ব্যাংক লোনের মাসিক কিস্তি কিভাবে নির্ধারণ করা হয়
- পার্সোনাল লোনের কিস্তি ও পরিশোধের নিয়ম
- হোম লোনের মাসিক কিস্তি ও সুবিধা
- ব্যবসায়িক লোনের কিস্তি সুদের হার ও শর্ত
- শিক্ষা লোনের কিস্তি ও সুবিধা
- গাড়ি লোনের মাসিক কিস্তি হিসাব
- কৃষি লোনের কিস্তি ও সুবিধা
- লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা
- লোন পরিশোধে দেরি হলে কি হয়
- কোন ব্যাংকে কম সুদে লোন পাওয়া যায়
- শেষকথাঃ লোন নেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব বোঝা যেকোনো ধরনের ব্যাংক
লোন নেওয়ার আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। কারণ লোন নেওয়ার পর
প্রতি মাসে কত টাকা কিস্তি দিতে হবে সেটা আগে থেকে পরিষ্কার ধারণা না থাকে, তাহলে
পরবর্তীতে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। সাধারণত ব্যাংক লোনের কিস্তি তিনটি
প্রধান বিষয়ের উপর নির্ভর করে লোনের মোট পরিমাণ, সুদের হার এবং লোন পরিষদের
মেয়াদ। বাংলাদেশ ব্যাংক ভেদে সুদের হার সাধারণত ৮% থেকে ১৬% এর মধ্যে পরিবর্তিত
হয়। লোনের মেয়াদ সাধারণত ৩ বছর, ৫ বছর, ৭ বছর এবং কিছু ক্ষেত্রে আরও দীর্ঘ সময়
পর্যন্ত হতে পারে।
মেয়াদকাল যত বেশি হবে মাসিক কিস্তি কম হয় কিন্তু সুদের পরিমাণ বেড়ে যায়। কেউ
যদি ৫ লাখ টাকার লোন নিল এবং ব্যাংকের গড় সুদের হার ধরা হলো ১২%। যদি সে ৩
বছরের জন্য লোন নেয় তাহলে মাসিক কিস্তি তুলনামূলক বেশি হবে, কিন্তু লোন দ্রুত
শেষ হয়ে যাবে এবং মোট সুদের চাপ কম থাকবে। আবার একই ৫ লাখ টাকা যদি ৫ বছর বা ৭
বছরের জন্য নেওয়া হয় তাহলে মাসিক কিস্তি অনেকটাই কমে যাবে এবং পরিশোধ সহজ হবে,
কিন্তু মোট সুদের পরিমাণ বেড়ে যাবে। এই কারণে শুধু মাসিক দেখেই সিদ্ধান্ত
নেওয়ার ঠিক নয় বরং পুরো লোনের খরচ এবং সময়সীমা দুটোই বিবেচনা করে নেওয়া
উচিত।
ব্যাংক লোনের সুদের হার বাংলাদেশ
ব্যাংক লোনের সুদের হার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি সরাসরি লোনের
মোট খরচ এবং মাসিক কিস্তির উপর প্রভাব ফেলে। সুদের হার সব ব্যাংকে একনয়, এটি
নির্ভর করে ব্যাংকের নীতি, লোনের ধরন, গ্রাহকের আর্থিক অবস্থা, ক্রেডিট ইতিহাস
এবং লোনের মেয়াদের উপর। সাধারণ পারসোনাল লোনে সুদের হার প্রায় ১০% থেকে ১৬% এর
মধ্যে হয়ে থাকে। হোম লোনে ৮% থেকে ১২% এবং ব্যবসায়িক লোনে ৯% থেকে ১৫% পর্যন্ত
হতে পারে। লোন নেওয়ার আগে একাধিক ব্যাংকের সুদের হার, সার্ভিক চার্জ এবং
অন্যান্য খরচ তুলনা করে দেখা খুবই গুরুত্বপূর্ণ।
পরিমাণ লোন হলেও ওষুধের হাড় ভিন্ন হলে মোট পরিষদের পরিমাণ অনেক পরিবর্তিত হতে
পারে কারণ সুদের হার বেশি হলে মাসিক কিস্তি বাড়ে এবং পুরো লোনের মোট খরচ ও বেড়ে
যায় অন্যদিকে সুদের হার কম হলে একই প্লেনে কম টাকা পরিশোধ করতে হয় উদাহরণ
হিসেবে বলা যায় পাঁচ লাখ টাকার লোন দুইটি ভিন্ন ব্যাংক থেকে নিলে যদি এফবিতে
সুদের হার কম এবং উন্নতিতে বেশি হয় তাহলে পুরো লোনের শেষে হাজার হাজার টাকা
পার্থক্য হতে পারে তাই শুধু লোন পাওয়া নয় বরং কোন ব্যাংকে কম খরচের লোন পাওয়া
যায় সেটা ভালোভাবে যাচাই করা উচিত।
ব্যাংক লোনের মাসিক কিস্তি কিভাবে নির্ধারণ করা হয়
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব নির্ধারণ করার সময় ব্যাংক
সাধারণত কয়েকটি নির্দিষ্ট ফ্যাক্টর বিবেচনা করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
হলো লোনের মোট পরিমাণ, সুদের হার এবং লোন পরিশোধের মেয়াদ। এই তিনটি বিষয় একসাথে
মিলেই মাসিক কিস্তি নির্ধারণ করে। সাধারণত সুদের হার ৮% থেকে ১৬% পর্যন্ত হতে
পারে এবং লোনের মেয়াদ ৩ বছর, ৫ বছর, ৭ বছর পর্যন্ত হতে পারে। মেয়াদ বেশি হলে
মাসিক কিস্তি কমে যায়। তবে এর ফলে মোট সুদের পরিমাণ বেড়ে যায়।
উদাহরণ হিসেবে ধরা যাক, কেউ ৫ লাখ টাকার লোন নিলে এবং এটি ৩ বছরের জন্য নিলে
মাসিক কিস্তির তুলনামূলক বেশি হবে, কিন্তু দ্রুত লোন শেষ হবে এবং মোট সুদ কম হবে।
আবার একই লোন ৫ বছর বা ৭ বছরের জন্য নিলে মাসিক কিস্তি বেড়ে যাবে এবং আর্থিক চাপ
কম অনুভূত হবে, কিন্তু মোট সুদের পরিমাণ বেড়ে যাবে। তাই লোন নেওয়ার আগে নিজের
আয়, ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সঠিক মেয়াদ নির্বাচন করা খুবই
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫ বিস্তারিত গাইড
পার্সোনাল লোনের কিস্তি ও পরিশোধের নিয়ম
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব পার্সোনাল লোন সাধারণত
ব্যক্তিগত প্রয়োজন যেমন চিকিৎসা, শিক্ষা, বিয়ে, ভ্রমণ বা জরুরি আর্থিক খরচ
মেটানোর জন্য নেওয়া হয়। এই লোনের সুদের হার সাধারণত ১০% থেকে ১৬% এর মধ্যে হয়ে
থাকে এবং মেয়াদ সাধারণত ৩ থেকে ৫ বছর হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত
হতে পারে। পার্সোনাল লোনের মাসিক কিস্তি নির্ভর করে লোনের পরিমাণ, সুদের হার এবং
মেয়াদের উপর। তাই লোন নেওয়ার আগে সম্ভাব্য EMI হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ,
যাতে মাসিক আয়ের সঙ্গে কিস্তির ভারসাম্য বজায় রাখা যায় এবং ভবিষ্যতে আর্থিক চাপ
না পড়ে।
যদি কোন ব্যক্তি ৫ লাখ টাকা পার্সোনাল লোন নেয় এবং ৫ বছরের জন্য পরিশোধ করতে
চায়, তাহলে প্রতি মাসে একটি নির্দিষ্ট কিস্তি দিতে হবে যা ব্যাংকের সুদের হার
অনুযায়ী নির্ধারিত হবে। এই কিস্তি সময় মতো পরিশোধ করলে অতিরিক্ত জরিমানা এড়ানো
যায় এবং ভালো ক্রেডিট ইতিহাস তৈরি হয়। এই ক্রেডিট ইতিহাস ভবিষ্যতে নতুন লোন,
ক্রেডিট কার্ড বা বড় আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তাই পার্সোনাল
লোন নেওয়ার আগে সব শর্ত ভালোভাবে বুঝে পরিকল্পনা করা উচিত।
হোম লোনের মাসিক কিস্তি ও সুবিধা
হোম লোন মূলত বাড়িত কেনা, ফ্ল্যাট ক্রয়, বাড়ি নির্মাণের জন্য নেওয়া একটি
দীর্ঘমেয়াদী ব্যাংক লোন। সুদের হার সাধারণত ৮% থেকে ১২% এর মধ্যে থাকে এবং
মেয়াদ অনেক দীর্ঘ হয়। সাধারণত ১০ বছর থেকে ২০ বছর পর্যন্ত। দীর্ঘ মেয়াদের
কারণে মাসিক কিস্তি তুলনামূলক কম হয়, যা সাধারণ মানুষের জন্য সহজ ভাবে
পরিশোধযোগ্য করে তোলে। তবে দীর্ঘ সময় ধরে লোন চলার কারণে মোট সুদের পরিমাণ অনেক
বেড়ে যেতে পারে। তাই হোম লোন নেওয়ার আগে নিজের আয়ের স্থিতিশীলতা, ভবিষ্যৎ খরচ
এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভালোভাবে বিবেচনা করা উচিত।
যদি কোন ব্যক্তি ২০ লাখ টাকা হোম লোন ১৫ বছরের জন্য নেয়, তাহলে মাসিক কিস্তি
তুলনামূলকভাবে কম হবে এবং ধীরে ধীরে পরিশোধ করা সম্ভব হবে। কিন্তু এই দীর্ঘ
সময়ের কারণে মোট সুদের পরিমাণ অনেক বেড়ে যায়। হোম লোনের বড় সুবিধা হলো একসাথে
বড় অংকের টাকা দিতে হয় না এবং ধাপে ধাপে নিজের বাড়ির মালিক হওয়া যায়। তবে
কিস্তি সময় মতো না দিলে জরিমানা ও অতিরিক্ত খরচ যোগ হতে পারে, যা ভবিষ্যতে
আর্থিক চাপ তৈরি করে। তাই সঠিক পরিকল্পনা করে লোন নেওয়া সবচেয়ে ভালো
সিদ্ধান্ত।
ব্যবসায়িক লোনের কিস্তি সুদের হার ও শর্ত
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব ব্যবসায়িক লোনে ক্যাশ ফ্লো
অনুযায়ী নির্ধারিত হয়। ব্যবসায়িক লোন হলো এমন একটি ব্যাংক ঋণ যা নতুন ব্যবসা
শুরু করা, চলমান ব্যবসা বড় করা। এই ধরনের লোনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
হলো মাসিক কিস্তি EMI এবং সুদের হার, কারণ ব্যবসার আয় সব সময় স্থির থাকে না।
বাংলাদেশে ব্যবসায়িক লোনের সুদের হার সাধারণত প্রায় ৯% থেকে ১৫% এর মধ্যে
পরিবর্তিত হয়। এটি ব্যাংকের নীতি, গ্রাহকের ব্যবসার ধরন, আয়ের স্থিতিশীলতা এবং
লোনের পরিমাণের ওপর নির্ভর করে নির্ধারিত করা হয়। সাধারণত এই লোন ৩ বছর, ৫ বছর
বা ৭ বছরের জন্য দেওয়া হয়।
ব্যবসায়িক লোনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ। যদি
মাসিক আয় ঠিকভাবে না থাকে, তাহলে কিস্তি পরিশোধে সমস্যা হতে পারে। তাই
ব্যবসায়িক লোন নেওয়ার আগে অবশ্যই হিসাব করতে হবে যে ব্যবসার মাসিক আয় থেকে
কিস্তি সহজে পরিশোধ করা সম্ভব কি না। কিছু ব্যবসায়ী কম মেয়াদ বেছে নেন যাতে
দ্রুত লোন শেষ হয়, আবার কেউ দীর্ঘ মেয়াদ বেছে নেন যাতে মাসিক চাপ কম থাকে। এই
সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যবসার স্থিতিশীলতা ও আয়ের উপর নির্ভর করে।
আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
শিক্ষা লোনের কিস্তি ও সুবিধা
শিক্ষার লোন হলো শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার খরচ মিটানোর জন্য ব্যাংক থেকে দেওয়া একটি বিশেষ ধরনের ঋণ। এই লোনের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক ক্ষেত্রে পড়াশোনা চলাকালীন সময়ে কিস্তি দিতে হয় না, বরং পড়াশোনা শেষ হওয়ার পর আয় শুরু হলে কিস্তি পরিশোধ শুরু হয়। বাংলাদেশে শিক্ষা লোনের সুদের হার সাধারণত৮% থেকে ১২% এর মধ্যে থাকে এবং মেয়াদ সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। এটি তুলনামূলকভাবে সহজ লোন হিসেবে বিবেচিত হয়, কারণ এটি ভবিষ্যৎ আয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়।
শিক্ষা লোনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রেস পিরিয়ড, অর্থাৎ পড়াশোনা শেষ হওয়ার পর কিছু সময় দেওয়া হয় যাতে শিক্ষার্থীর চাকরি খুঁজে নিতে পারে। এরপর ধাপে ধাপে মাসিক কিস্তি শুরু হয়। এই লোন শিক্ষার্থীদের জন্য খুব উপকারী কারণ এতে একসাথে বড় আর্থিক চাপ নিতে হয় না। তবে সঠিক পরিকল্পনা না থাকলে ভবিষ্যতে বোঝা হয়ে যেতে পারে। তাই আগেই আয়ের সম্ভাবনা এবং চাকরির বাজার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
গাড়ি লোনের মাসিক কিস্তি হিসাব
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব গাড়ির দাম সুদের হার ও মেয়াদের উপর নির্ভর করে। গাড়ি লোন বা কার লোন হলো এমন একটি ব্যাংক ঋণ যা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য গাড়ি কেনার উদ্দেশ্যে নেওয়া হয়। বাংলাদেশ গাড়ি লোনের সুদের হার সাধারণত প্রায় ১০% থেকে ১৪% এর মধ্যে হয়ে থাকে এবং ব্যাংক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। লোনের মেয়াদ সাধারণত ৩ বছর ৫ বছর বা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হয়ে থাকে। গাড়ি একটি বড় খরচের সম্পদ হওয়ায় কিস্তি পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল হিসাব করলে মাসিক আয়ের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।
গাড়ি লোনের ক্ষেত্রে মেয়াদ একটি বড় ভূমিকা রাখে। যদি কম মেয়াদে লোন নেওয়া হয়, তাহলে মাসিক কিস্তি বেশি হয় কিন্তু দ্রুত লোন শেষ হয়ে যায় এবং মোট সুদ কম দিতে হয়। অন্যদিকে দীর্ঘ মেয়াদে কিস্তি কম হয়, ফলে প্রতি মাসে আর্থিক চাপ কম অনুভূত হয়, তবে মোট সুদের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তাই অনেকেই এমন ভারসাম্য খুঁজেন যাতে কিস্তি পরিশোধ সহজ হয় এবং দীর্ঘমেয়াদে অতিরিক্ত খরচও কম থাকে। গাড়ি লোন নেওয়ার আগে এইসব বিষয়ে ভালোভাবে হিসাব করা না হলে ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি হতে পারে।
কৃষি লোনের কিস্তি ও সুবিধা
কৃষি লোন হলো কৃষকদের জন্য একটি বিশেষ ব্যাংক ঋণ যা মূলত ফসল উৎপাদন বীজ, সার, সেচ ব্যবস্থা এবং কৃষি যন্ত্রপাতির খরচ মেটানোর জন্য দেওয়া হয়। এই লোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সুদের হার তুলনামূলক কম রাখা হয়। সাধারণত ৮% থেকে ১২% এর মধ্যে। কৃষি লোনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি মৌসুম ভিত্তিক আয়ের সাথে সামঞ্জস্য রেখে পরিশোধ করা যায়, কারণ কৃষকদের আয় সারা বছর একভাবে আসে না। তাই ব্যাংকগুলো কৃষকদের জন্য নমনীয় পরিশোধ ব্যবস্থা প্রদান করেন, যাতে তারা ফসল বিক্রির সময় কিস্তি পরিশোধ করতে পারে।
কৃষি লোন কৃষকদের জন্য অনেক সহায়ক হলেও এটি ব্যবহারের সঠিক পরিকল্পনা থাকা জরুরী। যদি ফসল ভালো না হয় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন কম হয়, তাহলে আয় কমে যেতে পারে এবং কিস্তি পরিশোধে সমস্যা দেখা দিতে পারে। তবে অনেক ব্যাংক এই ধরনের পরিস্থিতি বিবেচনা করে কিছুটা সময় বা সহজ শর্তে পরিশোধের সুযোগ দেয়। সঠিকভাবে ব্যবহার করা গেলে কৃষি লোন কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে এবং জীবন মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লোন নেওয়ার আগে ফসলের সম্ভাবনা এবং ঝুঁকি ভালোভাবে বিবেচনা করা উচিত।
আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক রেমিট্যান্স সুবিধা ও কিস্তি ব্যবস্থা
লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব বুঝার আগে ডকুমেন্ট ঠিক রাখা জরুরী। যেকোনো ধরনের ব্যাংকে লোন নিতে হলে নির্দিষ্ট কিছু কাগজপত্র এবং যোগ্যতা পূরণ করা আবশ্যক। ব্যাংক প্রথমে যাচাই করে দেখে যে আবেদনকারী নিয়মিতভাবে লোন পরিশোধ করতে সক্ষম কি না। সাধারণভাবে জাতীয় পরিচয় পত্র (NID), আয়ের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজের ছবি এবং কর্মসংস্থান বা ব্যবসার প্রমাণপত্র প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তার জন্য গ্যারান্টর বা জামিনদারও চাওয়া হয়। এই ডকুমেন্টেশন সঠিকভাবে প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাড়া লোন অনুমোদন সম্ভব হয় না।
চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণত মাসিক বেতন স্লিপ, চাকরির নিয়োগ পত্র এবং কর্মস্থলের তথ্য দিতে হয়, যাতে ব্যাংক আয়ের স্থায়িত্ব যাচাই করতে পারে। অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ব্যবসার আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক লেনদেনের রেকর্ড প্রয়োজন হয়। সব কাগজপত্র সঠিক এবং যাচাইযোগ্য হলে লোন অনুমোদন দ্রুত হয় এবং প্রক্রিয়া সহজে সম্পন্ন হয়। কিন্তু তথ্য অসম্পূর্ণ বা অসঙ্গত হলে লোন বাতিল হতে পারে বা দেরি হতে পারে। তাই লোনের জন্য আবেদন করার আগেই সব ডকুমেন্ট ভালোভাবে প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোন পরিশোধে দেরি হলে কি হয়
লোন পরিশোধের দেরি হলে তা শুধু আর্থিক সমস্যা তৈরি করে না, বরং ভবিষ্যতে ব্যাংকিং সুবিধার উপরও প্রভাব ফেলে। যখন কেউ নির্ধারিত সময়ে মাসিক কিস্তি EMI পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন ব্যাংক অতিরিক্ত জরিমানা বা পেনাল্টি চার্জ আরোপ করে। অনেক ক্ষেত্রেই বকেয়া কিস্তির উপর অতিরিক্ত সুদ যোগ হতে থাকে ফলে মোট ঋণের পরিমাণ আরো বেড়ে যায়। বাংলাদেশে ব্যাংকগুলো সাধারণত খুব নির্দিষ্ট নিয়ম মেনে লোন পরিচালনা করে, তাই সময় মতো কিস্তি না দিলে তা সরাসরি গ্রাহকের ক্রেডিট ইতিহাসের প্রভাব ফেলে।
ধীরে ধীরে যদি কিস্তি অনিয়মিত হয়ে যায় তাহলে ব্যাংক সেই গ্রাহকের ক্রেডিট স্কোর খারাপ হিসাবে রেকর্ড করে। এর ফলে ভবিষ্যতে নতুন লোন, ক্রেডিট কার্ড বা বড় কোনো আর্থিক সুবিধা পাওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় দীর্ঘদিন কিস্তি না দিলে ব্যাংক আইনগত ব্যবস্থা নিতে পারে বা জামিনদারের কাছ থেকেও টাকা আদায় করতে পারে। তাই লোন নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে মাসিক আয়ের সঙ্গে কিস্তি পরিশোধ করা সম্ভব এবং নিয়মিতভাবে EMI দেওয়া যাবে।
কোন ব্যাংকে কম সুদে লোন পাওয়া যায়
বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে লোনের সুদের হার এক নয়, বরং ব্যাংকভেদে এটি পরিবর্তিত হয়। তাই লোন নেওয়ার আগে একাধিক ব্যাংকের সুদের হার এবং অন্যান্য চার্জ তুলনা করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে সরকারি বা কিছু নির্দিষ্ট বেসরকারি ব্যাংকে তুলনামূলকভাবে কম সুদে লোন পাওয়া যায়, আবার কিছু ব্যাংকে সুবিধা বেশি হলে সুদের হার একটু বেশি হতে পারে। এই কারণে শুধু একটি ব্যাংকের উপর নির্ভর না করে তুলনা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
কম সুদে লোন পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের আর্থিক অবস্থা, আয়ের স্থায়িত্ব এবং ক্রেডিট ইতিহাস বড় ভূমিকা রাখে। যাদের ইনকাম স্থিতিশীল এবং ব্যাংকের সাথে ভালো লেনদেন ইতিহাস আছে, তারা তুলনামূলক কম সুদে লোন পাওয়ার সুযোগ বেশি পায়। অন্যদিকে নতুন গ্রাহকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে। তাই সঠিক ব্যাংক নির্বাচন করার সময় শুধু সুদের হার নয়, বরং পুরো লোনের শর্ত, মেয়াদ এবং অতিরিক্ত চার্জগুলো ভালোভাবে বিবেচনা করা জরুরী।
শেষকথাঃ লোন নেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ-EMI হিসাব বুঝে নেওয়া লোন নেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ। শুধু লোন পাওয়া বা মাসিক কিস্তি দেখা যথেষ্ট নয়, বরং মোট কত টাকা পরিশোধ করতে হবে, সুদের হার কত এবং কত সময় লাগবে এসব বিষয়ে পরিষ্কারভাবে জানা দরকার। অনেক সময় মানুষ শুধু কম মাসিক কিস্তি দেখে লোন নেয়, কিন্তু পরে দেখা যায় মোট সুদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তাই EMI হিসেব এবং মোট repayment amount বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এছাড়া নিজের মাসিক আয় ও ব্যয়ের একটি পরিষ্কার হিসাব রাখা উচিত, যাতে লোন
নেওয়ার পর কিস্তি পরিশোধে সমস্যা না হয়। জরুরি খরচ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আয়ের
স্থিতিশীলতাও বিবেচনা করতে হয়। লোন একটি দীর্ঘমেয়াদি আর্থিক দায়, তাই
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সবদিক বিশ্লেষণ করা উচিত। পরিকল্পনা থাকলে লোন
একটি সহায়ক টুল হিসেবে কাজ করে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে এটি আর্থিক চাপের
কারণ হতে পারে।



নাহার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url