পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা - কি খাবেন কি খাবেন না
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না জানা দীর্ঘদিনের আমাশয়
নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। সঠিক খাবার বেচে নেওয়ার পাশাপাশি কোন খাবারগুলো
এড়িয়ে চলবেন, সেটিও জানা জরুরী। এতে হজমের সমস্যা কমে এবং সুস্থ হওয়ার পথ সহজ
হয়।
স্বাস্থ্যকর খাদ্যভাস, পর্যাপ্ত বিশুদ্ধ পানি, সহজপ্রাচ্য খাবার এবং চিকিৎসকের
পরামর্শ মেনে চললে দ্রুত আরাম পাওয়ার সম্ভাবনা বাড়ে। এই গাইড পুরোনো আমাশয়
রোগীর জন্য প্রয়োজনীয় খাদ্যতালিকা ও গুরুত্বপূর্ণ পরামর্শ সহজ ভাষায় তুলে ধরা
হয়েছে।
পেজসূচিপত্রঃ স্বাস্থ্যকর খাদ্যভাস ও গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখুন
- পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা
- পুরোনো আমাশয়ের প্রধান কারণ ও ঝুঁকি
- পুরোনো আমাশয়ের সাধারণ লক্ষণ ও উপসর্গ
- আমাশয় রোগীর উপকারী খাবারের সম্পূর্ণ তালিকা
- আমাশয় রোগীর নিষিদ্ধ খাবারের বিস্তারিত তালিকা
- সহজপাচ্য পুষ্টিকর খাবার নির্বাচনের গুরুত্ব
- পর্যাপ্ত পানি ও তরল খাবারের উপকারিতা
- পুষ্টিকর ফল ও সবজি গ্রহণের নিয়ম
- ভাত, ডাল ও প্রোটনের সুষম খাদ্যভাস
- অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস
- ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা
- নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ
- শেষকথাঃ দ্রুত সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য পরামর্শ
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না দীর্ঘদিন ধরে আমাশয়ে
ভুগছেন এমন ব্যক্তিদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক
খাবার নির্বাচন করলে অন্ত্রের উপর চাপ কম পড়ে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হতে
সাহায্য করে। প্রতিদিনের খাদ্য তালিকায় নরম হালকা ও সহজ প্রাচ্য খাবার রাখা
উচিত। সাদা ভাত, পাতলা খিচুড়ি, সিদ্ধ আলু, পাকা কলা, টোস্ট এবং হালকা সবজি
উপকারী হতে পারে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করলে শরীরের পানির ভারসাম্য বজায়
থাকে। অল্প অল্প করে কয়েকবার খাবার খাওয়া ভালো, কারণ এতে এক সঙ্গে হজমের উপর
অতিরিক্ত চাপ পড়ে না।
দীর্ঘদিনের তালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখা জরুরী। সকালের নাস্তায় সুজি,
ওটস এবং নরম ভাত খাওয়া যেতে পারে। দুপুরে সাদা ভাতের সঙ্গে সেদ্ধ মাছ, পাতলা ডাল
এবং হালকা রান্না করা সবজি উপকারী হতে পারে। বিকালে পাকা কলা বা অন্য সহজপাচ্য ফল
খাওয়া যেতে পারে, যদি তা শরীরের জন্য উপযোগী হয়। রাতে অল্প পরিমাণে নরম ও হালকা
হালকা খাবার গ্রহণ করা ভালো। সব সময় টাটকা ও পরিষ্কার খাবার খেতে হবে এবং বাসি
খাবার এড়িয়ে চলতে হবে। খাবার তৈরি আগে ও খাবার পরে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস
গড়ে তুলতে হবে।
পুরোনো আমাশয়ের প্রধান কারণ ও ঝুঁকি
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না এই বিষয়টি জানার
পাশাপাশি রোগের কারণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। দীর্ঘদিন ধরে দূষিত খাবার বা
অপরিষ্কার পানি পান করলে আমাশয় দীর্ঘস্থায়ী হতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার
অভাবও এই রোগের প্রধান কারণ। অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া এবং
চিকিৎসার মাঝপথে বন্ধ করে দেওয়ার কারনেও রোগ পুরাপুরি ভালো হয় না। রোগ
প্রতিরোধের ক্ষমতা কম থাকলে সংক্রমণ দীর্ঘদিন স্থায়ী হতে পারে। একই সঙ্গে
অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যায়।
আমাশয় দীর্ঘদিন ধরে চলতে থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন
পাতলা পায়খানার কারণে শরীরে পানি শূন্যতা, দূর্বলতা এবং পুষ্টির ঘাটতি তৈরি হতে
পারে। অনেকের ওজন কমে যায় এবং স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পায়। তাই রোগকে
অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত। প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন
পরিবেশে থাকা, নিরাপদ পানি পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যভাস বজায় রাখলে এই
ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
পুরোনো আমাশয়ের সাধারণ লক্ষণ ও উপসর্গ
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না মেনে চলার পাশাপাশি
রোগের লক্ষণ সম্পর্কে জানা প্রয়োজন। দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হওয়া,
পেটব্যথা, পেট মোচড়ানো এবং বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা পুরনো আমাশয়ের
সাধারণ লক্ষণ। অনেক সময় মলের সঙ্গে শ্লেষ্মা বা রক্তও দেখা যেতে পারে।
ক্ষুধামন্দা, দুর্বলতা এবং ওজন কমে যাওয়া এই রোগের গুরুত্বপূর্ণ উপসর্গ।
দীর্ঘদিন এসব সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক
লক্ষণগুলো অবহেলা করলে রোগ আরো জটিল হতে পারে।
সব রোগীর ক্ষেত্রে একই উপসর্গ নাও দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে পেট ফাঁপা,
হালকা জ্বর বা অস্বস্তি দীর্ঘদিন ধরে থাকতে পারে। আবার কারো শরীরে পানি শূন্যতার
লক্ষণও দেখা দিতে পারে। এসব লক্ষণ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে নিজে নিজে ওষুধ না
খেয়ে সঠিক পরীক্ষা করানো ভালো। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা ও
খাদ্যভাস অনুসরণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আরো পড়ুনঃ ঘরোয়া যত্নই মিলতে পারে আরাম ও স্বস্তি
আমাশয় রোগীর উপকারী খাবারের সম্পূর্ণ তালিকা
আমাশয় রোগীর খাদ্য তালিকা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উপকারী খাবার
নির্বাচন করা। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার অন্ত্রকে বিশ্রাম দেয় এবং হজমে সহায়তা
করে। সাদা ভাত, পাতলা খিচুড়ি, সিদ্ধ আলু, পাকা কলা, টোস্ট, ওটস এবং সুজি নিয়মিত
খাওয়া যেতে পারে। পাতলা ডাল এবং হালকা খাবার রান্না করা সবজিও উপকারিতা হতে
পারে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। প্রতিদিন
টাটকা ও পরিষ্কার খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
খাবারের পাশাপাশি পরিমাণও গুরুত্বপূর্ণ। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে
কয়েকবার খাওয়া ভালো। সেদ্ধ মাছ বা চর্বিবিহীন মুরগির মাংস পরিমিত পরিমাণে
খাওয়া যেতে পারে। পাকা কলা ও আপেলের মত সহজপাচ্য ফল অনেকের জন্য উপকারী হতে
পারে। তবে নতুন কোনো খাবার খেয়ে সমস্যা হলে তা এড়িয়ে চলা উচিত। চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী ব্যক্তিভেদে খাদ্য তালিকায় পরিবর্তন আনা সবচেয়ে নিরাপদ
পদ্ধতি।
আমাশয় রোগীর নিষিদ্ধ খাবারের বিস্তারিত তালিকা
আমাশয় রোগীর নিষিদ্ধ খাবারের তালিকা অনুসরণ করার সময় কোন খাবার এড়িয়ে চলতে হবে
সেটিও জানা সমান গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঝাল, তেলযুক্ত ও মসলাযুক্ত খাবার অন্ত্রে
অস্বস্তি বাড়াতে পারে। ফাস্টফুড, ভাজাপোড়া, কোমল পানীয় এবং অতিরিক্ত মিষ্টি
খাবার সামাজিকভাবে পরিহার করা ভালো। অপরিষ্কার বা বাসির খাবার খাওয়া একেবারে
উচিত নয়। রাস্তার খোলা খাবার থেকেও সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে। তাই সবসময়
স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার বেছে নেওয়া উচিত।
খাবারের ক্ষেত্রে নিজের শরীরের প্রতিক্রিয়াও লক্ষ্য রাখা দরকার। কোনো খাবার
খাওয়ার পর পেটের সমস্যা বাড়লে তা কিছুদিনের জন্য বাদ দেওয়া ভালো। অতিরিক্ত চা,
কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় অনেকের ক্ষেত্রে অসস্তি বাড়াতে পারে। সব সময়
পরিষ্কার বাসনে রান্না করা, টাটকা খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত পানি পান করার
অভ্যাস বজায় রাখা উচিত। সঠিক খাদ্যভাস ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে পুরানো
আমাশয় নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।
সহজপাচ্য পুষ্টিকর খাবার নির্বাচনের গুরুত্ব
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না মেনে চলার সময় সহজপাচ্য
ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এমন খাবার নির্বাচন করা উচিত যা
অন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে
সহায়তা করে। নরম ভাত, পাতলা খিচুড়ি, সুজি, ওটস, সিদ্ধ আলু ও পাতলা
ডাল সহজপাচ্য খাবারের মধ্যে অন্যতম। এসব খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি
যোগায় এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। অতিরিক্ত তেল, ঝাল ও মসলাযুক্ত খাবার এ
সময়ে এড়িয়ে চলা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিমিত পরিমাণে খাবার খাওয়ার
অভ্যাসও উপকারী।
সহজপাচ্য খাবারের পাশাপাশি খাবারের মানও ভালো হওয়া দরকার। সব খাবার টাটকা ও
স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা উচিত। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা খাবার
অনেকের ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে। তাই মাঝামাঝি তাপমাত্রার খাবার খাওয়া
ভালো। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখলে শরীর দ্রুত শক্তি
ফিরে পায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যভাস পরিবর্তন করলে দীর্ঘদিনের আমাশয়
নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
আরো পড়ুনঃ এই নিয়মগুলো মেনে চললে মিলবে স্বস্তি
পর্যাপ্ত পানি ও তরল খাবারের উপকারিতা
আমাশয়ের রোগের খাদ্য তালিকায় পর্যাপ্ত পানি ও তরল খাবারের উপকারিতা বিষয়ে
জানাও অত্যন্ত জরুরি। দীর্ঘদিন আমশয়ে ভুগলে শরীর থেকে অনেক পানি ও খনিজ লবণ বের
হয়ে যেতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা উচিত। প্রয়োজনে
ওরস্যালাইন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য তরল পানিও গ্রহণ করা যেতে
পারে। তরল খাবার শরীরের পানি শূন্যতা কমাতে এবং দুর্বলতা দূর করতে সহায়তা করে।
পানি সব সময় ফুটিয়ে বা নিরাপদ উৎস থেকে পান করা উচিত। এতে পুনরায় সংক্রমণের
ঝুঁকি কমে যায়।
তরল খাবারের মধ্যে পাতলা স্যুপ, ভাতের মাড় এবং ডাবের পানি অনেকের জন্য উপকারী হতে
পারে। তবে যেকোনো পানীয় অবশ্যই পরিষ্কার ও নিরাপদ হতে হবে। একবারে বেশি পানি পান
না করে অল্প অল্প করে বারবার পান করলে শরীর ভালোভাবে তা গ্রহণ করতে পারে। পানি
শূন্যতার লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিকভাবে
পানি ও তরল খাবার গ্রহণ করলে সুস্থ হওয়ার প্রক্রিয়া আরো সহজ হয়।
পুষ্টিকর ফল ও সবজি গ্রহণের নিয়ম
আমাশয় রোগীর খাদ্য তালিকায় পুষ্টিকর ফল ও সবজি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিনের আমাশয়ে শরীর দুর্বল হয়ে পড়ে, তাই ভিটামিন ও খনিজ সমৃদ্ধ সহজপাচ্য ফল
ও সবজি খাদ্য তালিকায় রাখা উচিত। পাকা কলা, আপেল, পেঁপে এবং ভালোভাবে ধোয়া
মৌসুমী ফল পরিমিত পরিমানে খাওয়া যেতে পারে। সবজির মধ্যে লাউ, কুমড়া, গাজর, আলু
ও পেঁপে সিদ্ধ বা হালকা রান্না করে খাওয়া উপকারী হতে পারে। অতিরিক্ত তেল, ঝাল ও
মসলা দিয়ে রান্না করা সবজি এড়িয়ে চলা ভালো। কাঁচা বা অপরিষ্কার ফল ও সবজি
খাওয়া উচিত নয়।
ফল ও সবজি খাওয়ার সময় নিজের শরীরের প্রতিক্রিয়াও লক্ষ্য রাখার জরুরী। কোনো ফল
বা সবজি খাওয়ার পর যদি পেট ব্যথা, পাতলা পায়খানা বা অস্বস্তি বেড়ে যায় তাহলে
কিছুদিনের জন্য সেটি বাদ দেওয়া উচিত। সব সময় টাটকা ও মৌসুমী ফল বেঁচে নেওয়া
ভালো। ফ্রিজে দীর্ঘদিন রাখা বা নষ্ট হওয়ার উপক্রম এমন ফল কখনো খাওয়া উচিত নয়।
সবজি ভালোভাবে রান্না করে খেলে হজমের সুবিধা হয় এবং অন্ত্রের উপর চাপ কম পড়ে।
প্রতিদিন একই ধরনের ফল বা সবজি না খেয়ে বৈচিত্র্য রাখলে শরীর বিভিন্ন ধরনের
পুষ্টি পায়।
ভাত, ডাল ও প্রোটনের সুষম খাদ্যভাস
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না অনুসরণ করার সময় ভাত,
ডাল ও প্রোটিনের সুষম সমন্বয়ে বজায় রাখা খুবই জরুরী। দীর্ঘদিনের আমাশয়ে শরীর
দুর্বল হয়ে যায় এবং পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। তাই প্রতিদিন পরিমিত পরিমাণে
নরম সাদা ভাত, পাতলা ডাল এবং সহজে হজম হয় এমন প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত।
সেদ্ধ মাছ, চামড়াবিহীন মুরগির মাংস বা ডিম চিকিৎসকের পরামর্শে অনুযায়ী খাদ্য
তালিকায় রাখা যেতে পারে। একসঙ্গে অতিরিক্ত খাবার না খেয়ে অল্প অল্প করে
কয়েকবারে খাওয়া ভালো।
সুষম খাদ্যভাস শুধু রোগ নিয়ন্ত্রণেই নয়, শরীরের শক্তি ফিরে আনতেও গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে পুষ্টিকর বিভিন্ন খাবার
পর্যায়ক্রমে খাদ্য তালিকায় রাখা ভালো। অতিরিক্ত তেলযুক্ত, ভাজাপোড়া বা
ফাস্টফুড সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। খাবারের পর পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করলে
হজমে সুবিধা হয়। বাসি বা অপরিষ্কার খাবার কখনো খাওয়া উচিত নয়, কারণ এগুলো
পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি
পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে দীর্ঘদিনের আমাশয় থেকে সুস্থ
হওয়া সহজ হতে পারে।
আরো পড়ুনঃ প্রতিদিনের ছোট অভ্যাসেই বড় উপকার মিলবে
অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস
আমাশয় রোগীর খাদ্য তালিকা অনুসরণ করার সময় খাবার গ্রহণের সঠিক পদ্ধতি জানাও সমান
গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আমাশয় রোগী একেবারে বেশি খাবার খাওয়া উচিত নয়। এতে
হজমে সমস্যা হতে পারে এবং অন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তাই দিনে পাঁচ
থেকে ছয় বার অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো। প্রতিটি খাবার
ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেলে হজম সহজ হয়। খাবারের সময় অতিরিক্ত তাড়াহুড়া
না করে শান্তভাবে বসে খাওয়া উচিত।
খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের পাশাপাশি খাবারের সময়সূচিও গুরুত্বপূর্ণ। সকাল,
দুপুর, ও রাতের প্রধান খাবারের পাশাপাশি হালকা নাস্তা রাখা যেতে পারে। দীর্ঘ সময়
পেট খালি রাখা উচিত নয়, আবার অতিরিক্ত খাওয়াও ক্ষতিকর। রাতে ঘুমানোর ঠিক আগে
ভারী খাবার না খেয়ে অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করা ভালো।
প্রতিদিন এবং এই সময়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। পাশাপাশি
পর্যাপ্ত পানি পান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া
সুস্থতার গতি বাড়ায়।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা
আমাশয় রোগীর খাদ্য তালিকা মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাও
অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আমাশয় থেকে সুস্থ হতে হলে খাবারের পাশাপাশি
স্বাস্থ্যবিধিও সমান গুরুত্ব পায়। প্রতিবার খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে
সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া উচিত। সবসময় বিশুদ্ধ ও নিরাপদ পানি পান
করতে হবে এবং খাবার পরিষ্কার পরিবেশে প্রস্তুত করতে হবে। ফল ও সবজি খাওয়ার
আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। বাসি, নষ্ট বা খোলা অবস্থায় বিক্রি হওয়া
খাবার এড়িয়ে চলা উচিত। রান্নার বাসনপত্র পরিষ্কার রাখা এবং খাবার ঢেকে সংরক্ষণ
করার অভ্যাস গড়ে তুলতে হবে।
পরিছন্নতা শুধু রোগ প্রতিরোধেই নয়, দ্রুত সুস্থ হওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। পরিবারের অন্য সদস্যদের সদস্যদেরও একই স্বাস্থ্যবিধির মেনে চলতে
উৎসাহিত করা উচিত। ঘরের টয়লেট ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। শিশু
ও বয়স্কদের পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ তারা সহজেই সংক্রমণিত
হতে পারেন। বাইরে থেকে বাড়িতে ফিরে হাত মুখ পরিষ্কার করার অভ্যাস গড়ে তোলা
উচিত। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিরাপদ খাদ্য গ্রহণ এবং ব্যক্তিগত পরিছন্নতা
বজায় রাখলে দীর্ঘদিনের আমাশয়ের পুনরাবৃত্তির সম্ভাবনা অনেক কমে যায়।
নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না অনুসরণ করার পাশাপাশি
নিয়মিত চিকৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরী। দীর্ঘদিন ধরে আমাশয়ের সমস্যা
থাকলে শুধু খাদ্যভাস পরিবর্তন করলেই সব সময় যথেষ্ট হয় না। প্রয়োজনে চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করানো যেতে পারে। রোগের প্রকৃত কারণ জানা গেলে
সঠিক চিকিৎসা গ্রহণ করার সহজ হয়। নিজের ইচ্ছামত ওষুধ খাওয়া বা মাঝপথে ওষুধ বন্ধ
করা উচিত নয়। এতে রোগ আরো দীর্ঘস্থায়ী হতে পারে।
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খাদ্য তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন আনাও
গুরুত্বপূর্ণ। যদি দীর্ঘদিন পেটব্যথা, রক্ত মিশ্রিত পায়খানা, জ্বর বা অতিরিক্ত
দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য
পরীক্ষা করলে অন্য কোনো জটিলতা আছে কি না, সেটিও জানা যায়। পর্যাপ্ত বিশ্রাম,
নিরাপদ পানি পান এবং স্বাস্থ্যবিধির মেনে চলার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুসরণ
করলে দীর্ঘদিনের আমাশয় নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।
শেষকথাঃ দ্রুত সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য পরামর্শ
পুরোনো আমাশয় রোগীর খাদ্য তালিকা-কি খাবেন, কি খাবেন না সঠিকভাবে অনুসরণ করলে
দীর্ঘদিনের আমাশয় থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিদিন টাটকা,
স্বাস্থ্যসম্মত এবং সহজপাচ্য খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পর্যাপ্ত
বিশুদ্ধ পানি পান করতে হবে এবং প্রয়োজনের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওরস্যালাইন
গ্রহণ করা যেতে পারে। অতিরিক্ত তেল, ঝাল, মসলা, ভাজাপোড়া ও ফাস্টফুড সম্পূর্ণ
এড়িয়ে চলা উচিত। যেকোনো খাবার একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে
কয়েকবারে খাওয়া ভালো।
দীর্ঘদিনের আমাশয়কে কখনোই অবহেলা করা উচিত নয়। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন
দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। নিজের
ইচ্ছামত ওষুধ গ্রহণ না করে চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। পরিষ্কার
পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ খাবার খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
করানোও সমান গুরুত্বপূর্ণ। পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন
রাখা উচিত, যাতে সংক্রমণের ঝুঁকি কমে। সঠিক খাদ্য, নিয়মিত চিকিৎসা এবং
স্বাস্থ্যকর অভ্যাস একসঙ্গে অনুসরণ করলে দীর্ঘদিনের আমাশায় নিয়ন্ত্রণে রাখা সহজ
হয়।



নাহার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url