কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব এই সহজ গাইডে আপনি ধাপে ধাপে জানতে পারবেন অ্যাডসেন্স একাউন্ট তৈরি করার প্রক্রিয়া এবং ওয়েবসাইট বা ইউটিউবের মাধ্যমে অনলাইন ইনকাম করার উপায়।
এই গাইড অনুসরণ করলে আপনি সহজেই অ্যাডসেন্স একাউন্ট খুলতে পারবেন এবং
অনলাইন ইনকাম শুরু করতে পারবেন। এখানে অ্যাপ্রুভ পাওয়ার টিপস এবং ইনকাম
বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ কৌশলও আলোচনা করা হয়েছে।
পেজসূচিপত্রঃ নতুনদের জন্য অ্যাডসেন্স শুরু করার সহজ ধাপে ধাপে গাইড
- কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব
- অ্যাডসেন্স একাউন্ট খোলার প্রয়োজনীয় শর্তসমূহ
- ইউটিউব দিয়ে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা
- ওয়েবসাইট দিয়ে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা
- অ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ প্রক্রিয়া
- অ্যাডসেন্স একাউন্ট অনুমোদন পাওয়ার উপায়
- অ্যাডসেন্স পেমেন্ট পাওয়ার সম্পূর্ণ নিয়ম
- অ্যাডসেন্স ইনকাম কিভাবে কাজ করে
- অ্যাডসেন্স পলিসি ভঙ্গের সম্পূর্ণ ঝুঁকি
- অ্যাডসেন্স একাউন্ট সেভ রাখার উপায়
- মোবাইলে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়ম
- অ্যাডসেন্স বনাম অন্যান্য ইনকাম পদ্ধতি
- শেষকথাঃ দ্রুত অ্যাডসেন্স গ্রো করার কৌশল
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব
গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা হলো অনলাইন ইনকাম শুরু করার একটি গুরুত্বপূর্ণ
ধাপ, বিশেষ করে যারা ব্লগিং বা ইউটিউব এর মাধ্যমে আয় করতে চায় তাদের জন্য।
প্রথমে আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট থাকতে হবে, কারণ অ্যাডসেন্স পুরো
সিস্টেমটাই গুগলের ইকোসিস্টেমের সাথে যুক্ত। এরপর আপনাকে অ্যাডসেন্স এর
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে এবং সেখানে আপনার ব্যক্তিগত তথ্য,
ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের লিংক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে
হয়। এই ধাপটি শুধু গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট
অ্যাপ্রুভ নাও হতে পারে।
সব তথ্য সাবমিট করার পর গুগল আপনার অ্যাকাউন্ট এবং কনটেন্ট গভীরভাবে রিভিউ
করে। তারা দেখে আপনার ওয়েবসাইট বা চ্যানেলে কেমন কনটেন্ট আছে, সেটা ইউনিক কিনা
ইউজারদের জন্য উপকারী কিনা এবং গুগলের পলিসি ফলো করা হচ্ছে কিনা। এই রিভিউ
প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে, কখনো কয়েক দিন, আবার কখনো এক সপ্তাহেরও
বেশি সময় লাগতে পারে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাডসেন্স
একাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায় এবং এরপর আপনি বিজ্ঞাপন চালু করে আয়
শুরু করতে পারেন।
অ্যাডসেন্স একাউন্ট খোলার প্রয়োজনীয় শর্তসমূহ
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব নতুনদের জন্য সম্পূর্ণ সহজ গাইড। গুগল
অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ শর্ত পূরণ
করা বাধ্যতামূলক। প্রথম শর্ত হলো আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে
হবে। কারণ অ্যাডসেন্স পেমেন্ট এবং আইনি কারণে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী চায়।
দ্বিতীয়ত, আপনার একটি সংকীর্ণ প্ল্যাটফর্ম থাকতে হবে, যেমন একটি ব্লগ
ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করা হয়। সেই
কন্টেন্ট অবশ্যই অরজিনাল হতে হবে কারণ কপি পেস্ট করা কনটেন্ট ব্যবহার করলে গুগল
কখনোই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না।
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ওয়েবসাইট বা চ্যানেলে
মানসম্মত এবং ইউজার ফ্রেন্ডলি কনটেন্ট থাকা। এছাড়া কিছু প্রয়োজনীয় পেজ
যেমন Privacy Policy, About Us, Contact Us থাকা খুবই দরকার, কারণ এগুলো আপনার
সাইটকে বিশ্বাসযোগ্য করে তোলে। গুগল এসব দেখে নিশ্চিত হয় যে আপনার সাইট
সত্যিকারের এবং পলিসি মেনে তৈরি করা হয়েছে। যদি এইসব শব্দ সঠিকভাবে পূরণ
করা যায়, তাহলে অ্যাডসেন্স এপ্রুভ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
ইউটিউব দিয়ে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব বিস্তারিত নিয়ম জানতে পুরো আর্টিকেলটি
পড়ুন। ইউটিউবের মাধ্যমে অ্যাডসেন্স একাউন্ট খোলা এখন খুব জনপ্রিয় একটি উপায়,
কারণ অনেকেই ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম করছে। তবে ইউটিউব থেকে অ্যাডসেন্স
পেতে হলে আগে আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য যোগ্য হতে হবে। সাধারণত এর
জন্য ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। এই শর্ত
পূরণ হলে You Tube Studio এর Monetization সেকসনে গিয়ে আবেদন করা যায়।
এরপর আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা আগে থেকে থাকলে সেটি
ইউটিউবের সাথে লিংক করতে হয়। তারপর গুগল আপনার চ্যানেল রিভিউ করে দেখে আপনার
ভিডিও গুলো কেমন, সেগুলো কপিরাইট ফ্রি কিনা এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলছে
কিনা। সবকিছু ঠিক থাকলে মনিটাইজেশন চালু করা যায় এবং আপনার ভিডিওতে বিজ্ঞাপন
দেখানো শুরু হয়। এরপর থেকে আপনি ভিউ এবং বিজ্ঞাপনের মাধ্যমে নিয়মিত ইনকাম
করতে পারেন।
আরো পড়ুনঃ অ্যাডসেন্স একাউন্ট খোলার আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতিসমূহ
ওয়েবসাইট দিয়ে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব দ্রুত অ্যাপ্রুভ পাওয়ার কার্যকর কৌশল
জানুন। ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা হলো অনলাইন
ইনকামের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘমেয়াদি একটি উপায়। প্রথম ধাপে আপনাকে একটি
ভালো মানের ওয়েবসাইট বা ব্লক তৈরি করতে হয়, যেটি হতে পারে WordPress, Blogger
বা অন্য কোনো প্ল্যাটফর্মে। এরপর নিয়মিত আপনাকে ইউনিক, তথ্যবহুল এবং ইউজারদের
জন্য উপকারী কনটেন্ট পোস্ট করতে হবে। কারণ গুগল সব সময় এমন ওয়েবসাইট কে
প্রাধান্য দেয় যেগুলো আসল এবং মানসম্মত কন্টেন্ট থাকে, কপি করা কনটেন্ট
নয়।
ওয়েবসাইটে শুধু আর্টিকেল দিলেই হবে না, বরং সেটাকে SEO ফ্রেন্ডলি করতে হবে
যাতে সার্চ ইঞ্জিল থেকে ভিজিটর আসে। যেমন সঠিক কিওয়ার্ড ব্যবহার টাইটেল
অপটিমাইজেশন এবং সুন্দর ডিজাইন থাকা দরকার। এরপর আপনি গুগল অ্যাডসেন্সের
অফিসিয়াল সাইটে গিয়ে আপনার ওয়েবসাইট সাবমিট করবেন। গুগল তখন আপনার পুরো
ওয়েবসাইট রিভিউ করে দেখে সেটি অ্যাডসেন্সের জন্য উপযুক্ত কিনা। তারা ডিজাইন,
কনটেন্ট কোয়ালিটি, নেভিগেশন এবং পলেসি পেজ সবকিছু ভালোভাবে চেক করে। যদি
সবকিছু ঠিক থাকে তাহলে আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভ হয়ে যায় এবং এরপর আপনি
আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন বসিয়ে আয় শুরু করতে পারেন।
অ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ প্রক্রিয়া
গুগল অ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন হলো এমন একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা সফলভাবে সম্পন্ন না করলে আপনি কোনভাবেই পেমেন্ট তুলতে পারবেন না। সাধারণত যখন আপনার অ্যাডসেন্স একাউন্টে নির্দিষ্ট একটি আয়ের পরিমাণ জমা হয়, তখন গুগল আপনার রেজিস্টার করা ঠিকানায় একটি Personal Identification Number (PIN) পাঠায়। এই PIN সাধারণ ডাকযোগে আসে এবং এটি পৌঁছাতে কিছু সময় লাগে, কখনো ১-২ সপ্তাহ আবার কখনো তারও বেশি সময় লাগতে পারে।
আপনি যখন PIN হাতে পাবেন, তখন সেটি আপনার অ্যাডসেন্স একাউন্টে লগইন করে
নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভেরিফাই করতে হবে। এই ধাপটি মূলত গুগলের একটি
নিরাপত্তা ব্যবস্থা, যাতে তারা নিশ্চিত হতে পারে যে আপনি সত্যিকারের
ব্যবহারকারী এবং আপনার দেওয়া ঠিকানাটি সঠিক। যদি ঠিকানা ভুল হয় বা অসম্পূর্ণ
হয় তাহলে PIN পৌঁছাবে না এবং আপনার পেমেন্ট প্রক্রিয়া আটকে যাবে। একবার
সফলভাবে PIN ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে একটিভ হয়ে যায়
এবং আপনি তখন সহজেই ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।
অ্যাডসেন্স একাউন্ট অনুমোদন পাওয়ার উপায়
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব ওয়েবসাইট ও ইউটিউব মনিটাইজেশন গাইড।
গুগল অ্যাডসেন্স একাউন্ট অনুমোদন পাওয়া অনেকের জন্য প্রথম চ্যালেঞ্জ, কারণ
গুগল খুবই কঠোরভাবে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল রিভিউ করে। অ্যাপ্রুভ পাওয়ার
জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং মানসম্মত কনটেন্ট তৈরি করা। কপি পেস্ট
করা বা AI দিয়ে অগোছালো কনটেন্ট দিলে সাধারণত অ্যাপ্রুভ পাওয়া যায় না। আপনার
কনটেন্ট অবশ্যই ইউজারদের জন্য উপকারী এবং তথ্যবহুল হতে হবে, যাতে তারা
সত্যিকারের ভ্যালু পায়।
এছাড়া আপনার ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ পেজ থাকা খুব জরুরি। যেমন Privacy
Policy, About Us, Contact Us, এবং Disclaimer। এগুলো না থাকলে অনেক সময় গুগল
সাইটকে অসম্পূর্ণ মনে করে রিজেক্ট করে দেয়। পাশাপাশি ওয়েবসাইটের ডিজাইন সহজ,
পরিষ্কার এবং ইউজার ফ্রেন্ডলি হতে হবে। নেভিগেশন ঠিক না থাকলে বা সাইড ধীরগতির
হলে অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত কনটেন্ট আপডেট করাও খুব
গুরুত্বপূর্ণ কারণ গুগল অ্যাকটিভ ওয়েবসাইটকে বেশি গুরুত্ব দেয়।
আরো পড়ুনঃ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার সহজ এবং কার্যকার টিপস
অ্যাডসেন্স পেমেন্ট পাওয়ার সম্পূর্ণ নিয়ম
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব নতুনদের জন্য ধাপে ধাপে সেট আপ নিয়ম।
গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট পাওয়া একটি নির্দিষ্ট নিয়ম এবং সিস্টেমের
মাধ্যমে পরিচালিত হয়, যা পুরোপুরি অটোমেটেড এবং নিরাপদ। প্রথমে আপনার
অ্যাডসেন্স একাউন্টে বিজ্ঞাপন থেকে জমা হতে থাকে, যা মূলত আপনার ওয়েবসাইট বা
ইউটিউব কনটেন্টে ভিজিটর এবং বিজ্ঞাপন ইন্টারঅ্যাকশনের উপর নির্ভর করে। যখন
আপনার ব্যালেন্স $100 বা তার বেশি হয়ে যায়, তখন আপনি পেমেন্ট পাওয়ার জন্য
যোগ্য হন। এই মিনিমাম থ্রেশহোল্ড পূরণ না করলে কোনো ভাবে টাকা উত্তোলন করা যায়
না।
এরপর আপনাকে আপনার একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে
হয়। ব্যাংক একাউন্ট যুক্ত করার সময় নাম, ব্যাংক ডিটেলইস এবং অন্যান্য তথ্য
খুব সতর্কভাবে দিতে হয়, কারণ সামান্য ভুল হলেও পেমেন্ট আটকে যেতে পারে। গুগল
সাধারণত প্রতি মাসের নির্দিষ্ট সময় মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে পেমেন্ট
প্রসেস করে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠায়। বাংলাদেশে এই
টাকা সাধারণত ডলার থেকে কনভার্ট হয়ে ব্যাংকে জমা হয়। পুরো প্রক্রিয়াটি
স্বয়ংক্রিয় এবং নিরাপদ, তবে সব তথ্য সঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
অ্যাডসেন্স ইনকাম কিভাবে কাজ করে
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব অ্যাডসেন্স পেমেন্ট পাওয়ার সহজ
নির্দেশনা। গুগল অ্যাডসেন্স ইনকাম সিস্টেম মূলত বিজ্ঞাপন ভিত্তিক একটি মডেল,
যেখানে বিজ্ঞাপনদাতারা গুগলকে টাকা দেয় এবং গুগল সেই বিজ্ঞাপন ওয়েবসাইট বা
ইউটিউব কনটেন্টে দেখায়। যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে বা ভিডিও দেখে
এবং সেখানে থাকা বিজ্ঞাপনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন আপনি ইনকাম করেন। এই
ইনকাম মূলত দুইভাবে হয়-CPC (Cost Per Click) এবং CPM( Cost Per Mille/100
views)। CPC মানে প্রতিটি বিজ্ঞাপন ক্লিকে আয় আর CPM মানে
প্রতি ১০০০ ভিউ বা ইমপ্রেশনে আয়।
আপনার ইনকাম কত হবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার ওয়েবসাইটের ট্রাফিক, ভিজিটরের দেশ, কনটেন্টের বিষয়বস্তু এবং বিজ্ঞাপনের ধরন। উদাহরণস্বরূপ ফাইন্যান্স, টেকনোলজি বা বিজনেস কনটেন্ট সাধারণত CPC বেশি হয়, তাই ইনকামও বেশি হয়। অন্যদিকে কম মানে ট্রাফিক বা অর্গানিক না হলে ইনকাম কম হতে পারে। তাই ভালো ইনকামের জন্য SEO, কনটেন্ট কোয়ালিটি এবং অর্গানিক ট্রাফিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যাডসেন্স পলিসি ভঙ্গের সম্পূর্ণ ঝুঁকি
গুগল অ্যাডসেন্স একটি খুবই শক্তিশালী এবং কঠোর নীতিমালা পলিসি ভিত্তিক
প্ল্যাটফর্ম, যেখানে সামান্য ভুল করলেও বড় ধরনের সমস্যা হতে পারে। সবচেয়ে বড়
ঝুঁকি হলো ভুয়া ট্রাফিক বা ইনকাম বাড়ানোর জন্য কৃত্রিম উপায়ে ব্যবহার করা।
যেমন নিজের বিজ্ঞাপন নিজে ক্লিক করা, অন্য কেউ দিয়ে ক্লিক বাড়ানো করানো, বট
বা সফটওয়্যার ব্যবহার করে ভিজিটর বাড়ানো। এই সবকিছু গুগল খুব সহজেই ধরতে পারে
এবং এটাকে গুরুতর পলিসি ভঙ্গ হিসেবে গণ্য করে।
এছাড়া আর একটি বড় ঝুঁকি হলো কপি করা বা কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার করা।
যদি আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে অন্যের লেখা, ছবি বা ভিডিও অনুমতি
ছাড়া ব্যবহার করা হয়, তাহলে সেটাও পলিসি ভঙ্গের মধ্যে পড়ে। এমনকি ভুল বা
বিভ্রান্তিকর তথ্য, অবৈধ কনটেন্ট বা ইউজারদের জন্য ক্ষতিকর কন্টেন্ট
থাকলেও একাউন্ট ঝুঁকিতে পড়ে। গুগল প্রথমে সতর্কবার্তা দিতে পারে, কিন্তু
বারবার বা গুরুতর ভুল হলে তারা সরাসরি একাউন্ট সাসপেন্ড বা স্থায়ীভাবে ব্যান
করে দেয়। একবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে সেটা ফেরত পাওয়া খুবই কঠিন। এমনকি
ভবিষ্যতে নতুন অ্যাকাউন্ট খুলতেও সমস্যা হতে পারে।
আরো পড়ুনঃ অ্যাডসেন্স পেমেন্ট পাওয়ার সম্পূর্ণ নিয়ম এবং প্রক্রিয়া
অ্যাডসেন্স একাউন্ট সেভ রাখার উপায়
অ্যাডসেন্স একাউন্ট সেভ রাখা মানে হলো আপনার অনলাইন ইনকামের ভবিষ্যৎ সুরক্ষিত
রাখা। প্রথম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনই কোনো ধরনের ভুয়া ট্রাফিক
বা অস্বাভাবিক ক্লিক ব্যবহার করা যাবে না। অনেকেই দ্রুত ইনকাম করার জন্য বট বা
ফেক ট্রাফিক ব্যবহার করে, কিন্তু এটি গুগলের সিস্টেম খুব সহজেই সনাক্ত করতে
পারে এবং এতে একাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই সব সময় অর্গানিক
ট্রাফিক অর্থাৎ বাস্তব ইউজারদের মাধ্যমে ভিজিট আনার দিকে মনোযোগ দিতে হবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো একাউন্ট সিকিউরিটি। আপনার অ্যাডসেন্স লগইন
তথ্য কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় এবং অবশ্যই একটি শক্তিশালী
পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি 2-Step Verification বা দুই স্তরের
নিরাপত্তা চালু করলে একাউন্ট আরও নিরাপদ থাকে, কারণ এতে কেউ সহজে লগইন করতে
পারে না। এছাড়া নিয়মিত আপনার ওয়েবসাইট আপডেট করা, নতুন কনটেন্ট যোগ করা এবং
গুগলের পলিসি পরিবর্তন হলে তা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো
লিংক বা সফটওয়্যার ব্যবহার না করাই ভালো।
মোবাইলে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়ম
মোবাইল দিয়ে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা সম্ভব এবং এটি নতুনদের জন্য খুবই
সহজ একটি পদ্ধতি। প্রথমে আপনাকে আপনার মোবাইলের Chrome বা যে কোন ব্রাউজার
ব্যবহার করে Google AdSense এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Sign Up
অপশনে ক্লিক করে আপনার Gmail একাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপর আপনি আপনার
ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের তথ্য দিয়ে একটি নতুন অ্যাডসেন্স একাউন্ট তৈরি
করতে পারবেন। মোবাইল দিয়ে এই কাজ করতে কোনো সমস্যা হয় না, শুধু ইন্টারনেট
কানেকশন ভালো থাকতে হবে।
তবে মোবাইল দিয়ে একাউন্ট খোলা গেলেও কিছু কাজ যেমন ওয়েবসাইট সেটআপ, কোড
বসানো বা লম্বা ফরম পূরণ করা কম্পিউটারে তুলনামূলকভাবে সহজ হয়। তারপরও আজকের
দিনে মোবাইল থেকেই প্রায় সব কাজ করা সম্ভব, কারণ গুগলের সিস্টেম মোবাইল
ফ্রেন্ডলি অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনাকে একই ভাবে আপনার সাইট বা ইউটিউব
চ্যানেল ভেরিফিকেশন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইল দিয়েই সম্পূর্ণ
অ্যাডসেন্স সেটআপ শেষ করা সম্ভব এবং আপনি ইনকাম শুরু করতে পারবেন।
অ্যাডসেন্স বনাম অন্যান্য ইনকাম পদ্ধতি
গুগল অ্যাডসেন্স হলো একটি বিজ্ঞাপন ভিত্তিক ইনকাম সিস্টেম, যেখানে আপনার
ওয়েবসাইট বা ইউটিউব কনটেন্টে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা হয়। এটি তুলনামূলকভাবে
স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি ইনকামের একটি ভালো মাধ্যম। তবে এর পাশাপাশি আরও
অনেক অনলাইন ইনকাম পদ্ধতি আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং,
ডিজিটাল প্রোডাক্ট সেল করা ইত্যাদি। প্রতিটি পদ্ধতিরই আলাদা সুবিধা এবং
সীমাবদ্ধতা রয়েছে।
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে কমিশন পান, যা অনেক সময় অ্যাডসেন্সের চেয়ে বেশি হতে পারে। অন্যদিকে ফ্রিল্যান্সিংয়ে আপনি সরাসরি ক্লায়েন্টের জন্য কাজ করেন এবং ইনকাম দ্রুত পাওয়া যায়। কিন্তু অ্যাডসেন্সের সুবিধা হলো এটি প্যাসিভ ইনকাম তৈরি করে, অর্থাৎ আপনি একবার কন্টেন্ট তৈরি করলে দীর্ঘ সময় ধরে ইনকাম আসতে থাকে। তাই অনেক সফল কনটেন্ট ক্রিয়েটর একসাথে অ্যাডসেন্স, এফিলিয়েট এবং অন্যান্য ইনকাম সোর্স ব্যবহার করে বেশি আয় করে।
শেষকথাঃ দ্রুত অ্যাডসেন্স গ্রো করার কৌশল
কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলব অনলাইন আয় শুরু করার সম্পূর্ণ বিস্তারিত
তথ্য। গুগল অ্যাডসেন্স থেকে দ্রুত ইনকাম বাড়াতে হলে সবচেয়ে আগে এসিও ভালোভাবে
শিখতে হবে। কারণ এসিও ঠিক না থাকলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আসবেনা আর
ট্রাফিক না থাকলে ইনকাম হবে না। আপনাকে এমন কিওয়ার্ড বেছে নিতে হবে
যেগুলো সার্চ ভলিউম ভালো কিন্তু প্রতিযোগিতা কম। নিয়মিত ইউনিক এবং মানসম্মত
কনটেন্ট পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুগল সবসময় অ্যাকটিভ ওয়েবসাইটকে
বেশি গুরুত্ব দেয়।
এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন Facebook, You Tube Shorts,
Instagram বা Pinterest ব্যবহার করে আপনি দ্রুত ট্রাফিক আনতে পারেন। এতে
আপনার ওয়েবসাইট বা কনটেন্টে ডিজিটাল বাড়বে এবং ইনকামও দ্রুত বৃদ্ধি পাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা, কারণ অ্যাডসেন্স রাতারাতি বড় ইনকাম
দেয় না। নিয়মিত কাজ, সঠিক কনটেন্ট স্ট্র্যাটেজি এবং ধৈর্য থাকলে ধীরে ধীরে
ভালো ইনকাম তৈরি করা সম্ভব।



নাহার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url