কোন কোন পশু কুরবানি দেওয়া যায় না - সম্পূর্ন গাইড
কুরবানী ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত আর সঠিক পশু নির্বাচন করা খুবই জরুরী। অনেকেই
অজান্তে এমন পশু কুরবানী করেন যা শরীয়াতের দৃষ্টিতে অযোগ্য। যেমন অন্ধ, খোড়া,
অসুস্থ বা অতিরিক্ত দুর্বল পশু কুরবানী করেন যা শরীয়াতের দৃষ্টিতে
গ্রহণযোগ্য নয়।
এই গাইডে জানা যাবে কোন পশু কুরবানীর জন্য অযোগ্য এবং কিভাবে সুস্থ পশুর চেনা
যায় সঠিক নিয়ম মেনে কুরবানী করলে তা হবে বিশুদ্ধ ও আল্লাহর নিকট গ্রহণযোগ্য।
তাই সুস্থ পশু বা সঠিক পশু কুরবানী করা সবার উচিত।
পেজসূচিপত্রঃ ভুল পশু কুরবানি এড়াতে পূর্ণ গাইড
- কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না
- কুরবানীর জন্য অযোগ্য পশু চেনার নিয়ম
- কুরবানীর পশুর প্রধান ত্রুটি কী কী
- অসুস্থ পশু কুরবানী করা যাবে কি
- অন্ধ ও একচোখা পশুর বিধান কি
- খোঁড়া পশু কুরবানী সহিহ হবে কি
- দুর্বল ও হাড্ডিসার পশুর কুরবানির নিয়ম
- দাঁত না উঠলে ছাগল কুরবানী হবে কি
- কুরবানীর পশুর বয়স কত হতে হবে
- কান বা লেজ কাটা পশুর বিধান
- গর্ভবতী পশু কুরবানী করা যাবে কি
- সুস্থ পশু নির্বাচন করার সঠিক উপায়
- শেষকথাঃ কোরবানির ফজিলত ও গুরুত্ব ইসলামে
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী ইসলামে কুরবানীর জন্য
নির্ধারিত কিছু মৌলিক শর্ত রয়েছে। যেগুলো পূরণ করা প্রত্যেক মুসলমানের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই শর্তগুলো পূরণ না হলে কুরবানী ইবাদত হিসেবে সহীহ
বা গ্রহণযোগ্য হয় না। যেসব পশু গুরুতর অসুস্থতায় ভুগছে যেমন এমন অসুস্থতা যার
কারণে হাঁটতে বা খাবার গ্রহণ করতে পারেনা, অথবা যদি সম্পূর্ণ অন্ধ হয় কিংবা এক
চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, কিংবা স্পষ্টভাবে খোঁড়া হয় এবং স্বাভাবিকভাবে
চলাফেরায় অক্ষম হয়ে পড়ে, অথবা এমন দুর্বল হয়ে যায় যে শরীরে
মাংসের অস্তিত্ব প্রায় নেই। এই ধরনের সব পশুই কুরবানীর জন্য সম্পূর্ণ
অযোগ্য বলে বিবেচিত হয়। এগুলো দিয়ে কুরবানী করলে তা ইসলামের শরীয়তের দৃষ্টিতে
গ্রহণযোগ্য হবে না।
দ্বিতীয় প্রায় আরো বিস্তারিতভাবে বলা যায় সহীহ হাদিসে রাসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় চার ধরনের পশুকে কুরবানীর জন্য অযোগ্য
হিসেবে ঘোষণা করেছেন। যেমন একচোখা অন্ধ পশু যার অন্ধত্ব স্পষ্ট, এমন অসুস্থ পশু
যার রোগ স্পষ্টভাবে প্রকাশ পায়, খোড়া পশু যা সহজে হাঁটতে পারে না এবং এমন
দুর্বল পশু যার শরীরে মাংসের অভাব রয়েছে। এই হাদিসটি ইসলামী ফিকহে একটি
গুরুত্বপূর্ণ ভিক্তি হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে বুঝা যায় এ ধরনের পশু
কুরবানী দিলে কখনোই কুরবানী গ্রহণযোগ্য হবে না।
কুরবানীর জন্য অযোগ্য পশু চেনার নিয়ম
কোন কোন পশু কোরবানি দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুসারে কুরবানীর জন্য
অযোগ্য পশু সঠিকভাবে চিহ্নিত করার জন্য একজন ক্রেতার কিছু মৌলিক জ্ঞান ও সচেতন
থাকা অত্যন্ত জরুরী। কারণ বাজারে অনেক সময় বাহ্যিকভাবে ভালো দেখলেও ভিতরে ভিতরে
পশুর নানা ধরনের সমস্যা থাকতে পারে যা সাধারণ চোখে সহজে ধরা পড়ে না। যদি কোনো
পশু ঠিকভাবে হাঁটতে না পারে, তার পায়ে সমস্যা থাকে, চোখের ঝাপসা দেখা বা এক চোখা
হয়, শরীর অত্যন্ত শুকনা ও দুর্বল হয়, অথবা তার আচারন অস্বাভাবিক হয়ে থাকে।
যেমন অকারনে পড়ে যাওয়া বা ভারসাম্য হারানো এসব লক্ষণ স্পষ্ট হলে সেই পশুটি
কুরবানীর জন্য উপযুক্ত নয় এবং তা এড়িয়ে চলা উচিত।
নির্বাচনের ক্ষেত্রে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং তার পুর্ণাঙ্গ সুস্থতা ও স্বাভাবিকতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ কুরবানী মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই পশু কেনার সময় দাঁত, চোখ ,হাঁটার ভঙ্গি, শরীরের গঠন এবং খাবার গ্রহণের ক্ষমতা ভালোভাবে পরীক্ষা করা উচিত। যাতে কোনো ত্রুটিযুক্ত পশু অজান্তে নির্বাচন না হয়ে যায়। কুরবানি সম্পূর্ণভাবে সহীহ ও গ্রহণযোগ্য হবে না।
কুরবানীর পশুর প্রধান ত্রুটি কী কী
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না সম্পূর্ণ গাইড অনুযায়ী কুরবানীর পশুর
ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বড় স্পষ্ট ত্রুটি রয়েছে যেগুলো থাকলে সেই পশু
কুরবানী করার জন্য সম্পূর্ণভাবে অযোগ্য হয়ে যায়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই
বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কুরবানী হলো এমন একটি মহান ইবাদত যেখানে
সর্বোত্তম ও ত্রুটিমুক্ত পশু আল্লাহর সন্তুষ্টির জন্য উপসর্গ করা হয়। প্রধান
ত্রুটি গুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ অন্ধ বা একচোখা পশু, গুরুতর অসুস্থ
পশু, খোড়া পশু, অত্যান্ত দুর্বল পশু যার শরীরের কোনো মাংস নেই হাড্ডিসার অবস্থায়
পৌছে গেছে এগুলো পশু দিয়ে কোরবানি দিলে কুরবানী সহীহ হবে না।
সহীহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটির ত্রুটি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং স্পষ্ট ভাবে বলেছেন যে এই ধরনের পশু দিয়ে কুরবানী করা যাবে না। যা থেকে বুঝা যায় ইসলামে কুরবানীর পশুর মান ও সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক মুসলমানের উচিত কোরবানির পশু কেনার আগে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা। পশুর চলাফেরা, দৃষ্টি, শরীরের গঠন ও স্বাস্থ্য দেখে নিশ্চিত হওয়া যেন কোনো বড় নেই। যাতে কুরবানী সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয় এবং আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ।
আরও পড়ুনঃ কুরবানীর অযোগ্য পশুর চেনার গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহ
অসুস্থ পশু কুরবানী করা যাবে কি
কোন কোন পশু কোরবানি দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী যদি কোনো পশু গুরুতর
অসুস্থতায় আক্রান্ত হয় এবং তার অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছে যাই যে তা তার
স্বাভাবিক জীবন যাপনকে প্রবাহিত করে। যেমন সে ঠিকভাবে দাঁড়াতে পারে না, হাটতে
কষ্ট হয়, খাবার গ্রহণ করতে সমস্যা দেখা দেয় বা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাহলে
সেই পশু কুরবানীর জন্য গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি অযোগ্য
হিসেবে গন্য হয়। কুরবানীর যেহেতু আল্লাহর নিকট একটি পবিত্র ইবাদত তাই এতে ত্রুটি
বা অসুস্থ পশু ব্যবহার করা ইসলামের মূল উদ্দেশ্যের সাথে
সামঞ্জস্যপূর্ন পূর্ণ নয়।
সহিহ হাদিসে অসুস্থ পশুকে কুরবানীর জন্য স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ
কুরবানীর উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তম জিনিস উৎসর্গ করা। তাই
দুর্বল বা অসুস্থ পশুর দেওয়া এই উদ্দেশ্যের পরিপন্থী। এজন্য আলেমরা বলেন
কুরবানীর জন্য সর্বদা সুস্থ, সবল এবং স্বাভাবিক আচরণ সম্পূর্ণ পশু নির্বাচন করা
উচিত। যাতে ইবাদতটি পূর্ণাঙ্গভাবে আদায় হয় এবং আল্লাহর নিকট কবুল হওয়ার
সম্ভাবনা বৃদ্ধি পায়।
অন্ধ ও একচোখা পশুর বিধান কি
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় নাসম্পূর্ণ গাইড অনুযায়ী কোরবানির পশুর
ক্ষেত্রে যদি কোনো পশু সম্পন্ন অন্ধ হয়ে যায় অথবা তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট
হয়ে একচোখা অবস্থায় পৌঁছে যায়, তাহলে সেই পশু ইসলামী শরীয়তের দৃষ্টিতে
কুরবানির জন্য সম্পূর্ণভাবে অযোগ্য বলে গণ্য হয়। কারণ কুরবানী হলো আল্লাহর
সন্তুষ্টির জন্য সর্বোত্তম ও নিখুঁত পশু উৎসর্গ করার একটি ইবাদত। যেখানে বড়
ধরনের শারিলিক থাকা পশু গ্রহণযোগ্য নয়। অন্ধ পশু তার চারপাশের
পরিবেশ সঠিকভাবে দেখতে পায় না, খাবার খোঁজে সমস্যা হয় এবং চলাফেরাই অসুবিধা
সৃষ্টি হয় যা তার স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
সহিহ হাদিসে রাসূল (স.) একচোখা পশুকে স্পষ্টভাবে কোরবানির জন্য নিষিদ্ধ করেছেন। যা থেকে বোঝা যায় যে ইসলামে কুরবানীর পশুর ক্ষেত্রে দৃষ্টিশক্তি, শারিলিক পূর্নতা এবং সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই পশু কেনার সময় শুধু ব্যাহিক সৌন্দর্য নয়, বরং চোখ ভালোভাবে পরীক্ষা করা, দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কিনা যাচাই করা এবং কোনো ধরনের চোখের সমস্যা আছে কিনা নিশ্চিত করা জরুরি। যাতে কুরবানী সম্পূর্ণভাবে সহিহ ও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়।
খোঁড়া পশু কুরবানী সহিহ হবে কি
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী যদি কোনো পশু এমনভাবে
খোঁড়া হয়ে যায় যে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, দীর্ঘ পথ চলতে কষ্ট হয়,
অন্য পশুর সাথে তাল মিলিয়ে চলতে পারেনা, অথবা হাঁটার সময় স্পষ্টভাবে ব্যথা বা
দুর্বলতা প্রকাশ পায়। তাহলে সেই পশু কুরবানির জন্য সম্পূর্ণভাবে অযোগ্য হিসেবে
গণ্য হয়। কারণ খোঁড়া ভাব শুধু একটি ছোট ত্রুটি নয় বরং এটি পশুর চলাফেরা শক্তি
এবং স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রবাহিত করে। যা ইসলামের কুরবানীর পশুর
জন্য গ্রহণযোগ্য নয়।
হাদিসে খোঁড়া পশুকে কুরবানীর জন্য নিষিদ্ধ করা হয়েছে। কারণ কুরবানীর উদ্দেশ্য
হলো আল্লাহর জন্য সর্বোত্তম ও সুস্থ পশু উংসর্গ করা। কিন্তু খোঁড়া পশু সেই
মানদন্ড পূরণ করতে পারেনা। তবে যদি খোঁড়া ভাব খুব সামান্য হয় এবং পশু
স্বাভাবিকভাবে হাঁটতে সক্ষম হয়, তাহলে কিছু আলেম তা গ্রহণযোগ্য বলে মনে করলেও
উত্তম ও নিরাপদ পন্থা হলো সম্পূর্ণ সুস্থ সবল এবং কোনো ধরনের চলাফেরা সমস্যা নেই
এমন পশু নির্বাচন করা। যাতে ইবাদত নিখুঁদভাবে আদায় হয়।
আরো পড়ুনঃ সুস্থ ও গ্রহণযোগ্য পশু নির্বাচনের সহজ গাইডলাইন
দুর্বল ও হাড্ডিসার পশুর কুরবানির নিয়ম
কোন কোন প্রশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী কুরবানির পশুর
ক্ষেত্রে যদি কোনো পশু অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে, দীর্ঘদিন অপুষ্টিতে ভুগে, শরীর
থেকে মাংস প্রায় সম্পূর্ণ কমে গিয়ে হাড্ডিসার অবস্থায় পৌঁছে যায়। অথবা এমন
পর্যায়ে থাকে যে তাকে দেখে সুস্থ ও শক্তিশালী পশু বলে মনে করা হয় না, তাহলে সেই
পশুর কুরবানীর জন্য সম্পূর্ণভাবে অযোগ্য হিসেবে গণ্য হয়। কারণ কুরবানী হলো
আল্লাহর জন্য সর্বোতম, সুন্দর এবং পূর্ণাঙ্গ পশু উৎসর্গ করার একটি ইবাদত। যেখানে
দুর্বল ও অসুস্থ পশু ব্যবহার করা ইসলামে উদ্দেশ্যের পরিপন্থী। এমন পশুর
শারীরিক অবস্থা সাধারণত এতটাই খারাপ থাকে যে, চলাফেরা শক্তি এবং স্বাভাবিক
জীবনযাপন সবকিছুই ব্যাহত হয়।
সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এমন পশু কুরবানী করার যাবে না। যার
শরীরের পর্যাপ্ত মাংস নেই বা যা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। কারণ এটি কুরবানির
সৌন্দর্য, পূর্ণতা এবং ইবাদতের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। তাই ইসলামী
বিধান অনুযায়ী কুরবানীর জন্য সর্বদা মোটাতাজা, সুস্থ শক্তিশালী এবং ভালোভাবে
পরিচর্যা করা পশু নির্বাচন করা উচিত। যাতে ইবাদত সঠিকভাবে আদায় হয় এবং আল্লাহর
নিকট তা অধিক গ্রহণযোগ্য ও অধিক সওয়াবের কারণ হয়।
দাঁত না উঠলে ছাগল কুরবানী হবে কি
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী ছাগলের দাগ না উঠে,
তাহলে সাধারণত এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তার নির্ধারিত বয়স এখনো পূর্ণ হয়নি
এবং সে কুরবানির জন্য উপযুক্ত নয়। কারণ ইসলামিক শরীয়তে বয়স একটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে নির্ধারিত রয়েছে। দাঁত উঠা অনেক সময় পশুর বয়স
নির্ধারণের একটি বাস্তব ও প্রচলিত মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে গ্রামীণ
পর্যায়ে পশু কেনাবেচার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইসলামী বিধান অনুযায়ী কুরবানী পশুর নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া বাধ্যতামূলক। তাই
দাঁত না উঠলে বা বয়স সন্দেহজনক মনে হলে সেই পশু কুরবানী করা উচিত নয়। কারণ কম
বয়সী পশু দিয়ে কুরবানী করলে সহীহ হয় না। তাই পশু কেনার সময় অবশ্যই বয়স, দাতের
অবস্থা, শারীরিক গঠন এবং বিক্রেতার দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করা উচিত। যাতে
কোনো ভুল সিদ্ধান্ত না হয় এবং কুরবানী সম্পূর্ণভাবে শরীয়তসম্মত ও গ্রহণযোগ্য
ভাবে আদায় করা যায় ।
কুরবানীর পশুর বয়স কত হতে হবে
কোন কোন পশু কুরবানী দেওয়া যায়না-সম্পূর্ণ গাইড অনুযায়ী কুরবানী পশুর
নির্ধারিত বয়স পূর্ণ হওয়া ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য
শর্ত । কারণ বয়স পূর্ণ না হলে সেই পশু দিয়ে কুরবানী করলে তা সহীহ হবে না এবং
এবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য না হতে পারে। কোরবানির ক্ষেত্রে বয়স শুধু একটি
সংখ্যা নয়, শারীরিক পূর্ণতা ও সক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হয় যা হাদিস
দ্বারা প্রমাণিত।
ইসলামী বিধান অনুযায়ী ছাগল ও ভেড়ার বয়স কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে। গরু ও
মহিষ কমপক্ষে দুই বছর এবং উট কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হতে হবে। এই নির্ধারিত
বয়সের কম হলে সেই পশু দিয়ে কুরবানী করা যাবে না। কারণ তা শরীয়াতের নিয়ম ভঙ্গ
করবে। তাই কুরবানীর পশু কেনার সময় বয়স যাচাই করা অত্যন্ত জরুরী এবং এটি নিশ্চিত
করাই একজন মুসলমানের দায়িত্ব। যাতে ইবাদত সঠিকভাবে, সুন্দরভাবে এবং পূর্ন শরীয়ত
অনুযায়ী সম্পূর্ন হয়।
আরো পড়ুনঃ ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানীর সঠিক নিয়ম ও শর্ত
কান বা লেজ কাটা পশুর বিধান
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী যদি কোনো পশুর কান বা
লেজের বড় অংশ কেটা থাকে তাহলে সেই পশু কোরবানির জন্য অযোগ্য বলে বিবেচিত হয়।
কারণ এটি একটি স্পষ্ট দৃশ্যমান এবং বড় ধরনের শারীরিক ত্রুটি যা পশুর সৌন্দর্য,
পূর্ণতা এবং স্বাভাবিক গঠনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ইসলামী শরীয়তের
দৃষ্টিতে কুরবানীর পশু অবশ্যই সম্পূর্ণ, সুন্দর এবং হওয়া
উচিত। যাতে এটি আল্লাহর জন্য সর্বোত্তম উৎসর্গ হিসাবে গণ্য হয়।
যদি কোনো লেজের সামান্য অংশ কাটা থাকে তাহলে কিছু আলেমের মতে তা গ্রহণযোগ্য হতে পারে। তবে বড় অংশ অনুপস্থিত থাকলে কুরবানীর সহীহ হবে না এবং তা এড়িয়ে চলাই উত্তম। তাই কুরবানীর পশু কেনার সময় শুধু শরীর নয় বরং কান, লেজ, চোখ, দাঁতসহ পুরো শরীর খুব ভালোভাবে পরীক্ষা করা উচিত। যাতে কোনো ধরনের যুক্ত পশু ভুলবসত নির্বাচন না হয় এবং কুরবানী সম্পূর্ণভাবে সহিহ, সুন্দর এবং আল্লাহর নিকট কবুলযোগ্য হয়।
গর্ভবতী পশু কুরবানী করা যাবে কি
কোন কোন পশুর কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ন গাইড অনুযায়ী গর্ভবতী পশু কুরবানী
করার বিষয়টি ইসলামী ফিকহে কিছুটা বিস্তারিত ও সূক্ষ্ম আলোচনার বিষয়। কারণ এখানে
শুধু মা পশুর বিষয় নয়, তার গর্ভে থাকা অনাগত প্রাণীর বিষয়টিও জড়িত থাকে, যা
ইসলামের দৃষ্টিতে জীবনের মর্যাদার সাথে সম্পর্কিত। সাধারণভাবে কুরবানী পশু অবশ্যই
সুস্থ, স্বাভাবিক এবং কোনো জটিলতা বা ঝুঁকিমুক্ত হওয়া উচিত। কিন্তু গর্ভবতী পশুর
ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা তৈরি হওয়ায় সম্ভাবনা থাকে। যেমন জবাইয়ের সময় বাচ্চার
ক্ষতি হওয়া বা অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি হওয়া।
অনেক আলেমগণের মতে গর্ভবতী পশুর যদি সম্পূর্ণ সুস্থ হয় তবে কুরবানী করা জায়েজ
হলেও এটি মাকরুহ বা অনুত্তম হিসেবে বিবেচিত হয়। কারণ এতে প্রয়োজনীয় ঝুকিঁ ও
সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকে। তাই উত্তম ও নিরাপদ পন্থা হলো এমন পশু নির্বাচন করা
যা গর্ভবতী নয়, সম্পূর্ণ সুস্থ, শক্তিশালী এবং কোনো জটিলতা মুক্ত। যাতে কুরবানী
নিখুঁতভাবে আদায় হয় এবং এতে কোনো সন্দেহ বা দ্বিধা না থাকে।
সুস্থ পশু নির্বাচন করার সঠিক উপায়
কোন কোন পশু কোরবানি দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী কুরবানির জন্য সঠিক
পশু নির্বাচন করা। শুধু একটি সাধারন কেনাকাটার বিষয়ে নয়, বরং এটি
একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। কারণ কুরবানীর গ্রহণ যোগ্যতা অনেকাংশে
নির্ভর করে পশুর শারীরিক ও মানসিক সুস্থতার উপর। একটি আদর্শ কুরবানীর পশুর
সাধারণত চঞ্চল, সক্রিয়, স্বাভাবিকভাবে হাঁটতে সক্ষম, চোখ উজ্জ্বল ও পরিষ্কার।
শরীর সুসংগঠিত এবং খাদ্য গ্রহণে স্বাভাবিক আচরণ প্রদর্শন করে। এই ধরনের লক্ষণগুলো
দেখে সহজে বুঝা যায় পশুটি সম্পূর্ণ সুস্থ এবং কুরবানীর জন্য উপযুক্ত।
পশু কেনার সময় শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর না করে তার দাঁত, বয়স,
পা, চোখ, কান এবং পুরো শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ অনেক
সময় অনেক সময় বাহ্যিক ভাবে ভালো দেখালেও ভিতরে ভিতরে বড় ধরনের সমস্যা থাকতে
পারে। এছাড়া বিক্রেতার কথার উপর পুরোপুরি নির্ভর না করে নিজের যাচাই-বাছাই করা
প্রয়োজন। যাতে কোনো ভুল সিদ্ধান্ত না হয় এবং কুরবানী সম্পূর্ণভাবে সহীহ, সুন্দর
ও শরীয়তসম্মতভাবে আদায় করা যায়।
শেষকথাঃ কোরবানির ফজিলত ও গুরুত্ব ইসলামে
কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না-সম্পূর্ণ গাইড অনুযায়ী কুরবানী ইসলামের একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ ইবাদত, যা মুসলমানদের
আল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের মহৎ শিক্ষা প্রদান করে। এটি মূলত
হযরত ইব্রাহিম (আঃ) এর ঐতিহাসিক কুরবানীর স্মৃতিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়।
যেখানে তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় সন্তানকে কুরবানী দিতে প্রস্তুত
হয়েছিলেন, যা ইসলামের নিঃস্বার্থ ত্যাগের সর্বোচ্চ উদাহরণ হিসাবে বিবেচিত।
সহিহ হাদিসে উল্লেখ রয়েছে যে কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তা
কবুল করেন। যা এই ইবাদতের মর্যাদা ও গুরুত্বকে অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে যায়।
কুরবানী শুধু একটি বাহ্যিক কাজ নয় বরং এটি একটি অন্তরের ইবাদত।
যেখানে নিয়ত, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি অন্য আত্মসমর্পণ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। তাই সঠিক পশু নির্বাচন করে শরীয়ত অনুযায়ী কুরবানী সম্পূর্ন করলে
একজন মুসলমান দুনিয়া ও আখেরাতের অসংখ্য সওয়াব অর্জন করতে পারে এবং আল্লাহর
নৈকট্য লাভ করতে সক্ষম হয়।



নাহার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url